
বয়সের খাতায় ৩৪ ছুঁই ছুঁই। খেলছেন ক্যারিয়ারের চতুর্থ বিশ্ব আসর। অথচ নেইমার জুনিয়রের মনে হচ্ছে, তিনি যেন ফিরে গেছেন তাঁর কৈশোরে! চোটের ধাক্কা আর মাঠের বাইরের নানা বিতর্ক ছাপিয়ে ফুটবলটাই যে তাঁর আসল আনন্দ, যুক্তরাষ্ট্রে পা রেখেই তা আবার মনে করিয়ে দিলেন ব্রাজিলের এই পোস্টার বয়।
বিদায়ের মহোৎসবে দাঁড়িয়েও তাঁর মনের ভেতর খেলা করছে এক নবাগত তরুণের নিখাদ শিহরণ। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকলেও দলের অনুশীলনের অন্তরালে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার জানিয়েছেন, তিনি এখন ১৮ বছরের টগবগে যুবকের মতোই উদ্দীপনা অনুভব করছেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম টিভি গ্লোবোতে আগামীকাল মুক্তি পেতে যাওয়া ‘গো, ব্রাজিল’ নামক বিশেষ প্রামাণ্যচিত্রে ব্রাজিলের অন্দরমহলের গত ১২ মাসের প্রস্তুতির নানা অজানা গল্প উঠে এসেছে। সেখানেই এক আবেগঘন সাক্ষাৎকারে নেইমার নিজের ভেতরের রোমাঞ্চ প্রকাশ করেন। ৩৪ বছর বয়সী তারকা স্পষ্ট করেই বলেছেন, ‘যদিও এটি আমার চতুর্থ বিশ্বকাপ, তবুও এর সঙ্গে জড়িত সবকিছুর কারণে এবারের অনুভূতিটা একেবারেই আলাদা। স্বাভাবিকভাবে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে এখানে এসে আমার নিজেকে ১৮ বছরের এক কিশোরের মতো মনে হচ্ছে, যে কি না নিজের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে।’
অতীতের সব হতাশা আর সমালোচনা পেছনে ফেলে নেইমার এখন শুধুই উপভোগ করতে চান ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চকে। তিনবার বিশ্বকাপ খেলে এখনো ব্রাজিলকে শিরোপার স্বাদ এনে দিতে পারেননি। তবে এবার বিশেষ কিছু হবে বলে ভাবছেন তিনি, ‘আমি অত্যন্ত গর্বিত এবং এখানে দলের সঙ্গে থাকতে পেরে ভীষণ আনন্দিত। এই আসরের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করব। আশা করি, এবারের বিশ্বকাপ বিশেষ কিছু হবে।’
বিশ্বকাপের এই আকাশছোঁয়া রোমাঞ্চ ছুঁয়ে গেলেও মাঠের বাস্তব চিত্র অবশ্য কিছুটা ভিন্ন এই ব্রাজিলীয় তারকার জন্য। ডান পায়ের পেশির দ্বিতীয় স্তরের চোটের কারণে বর্তমানে তিনি নিবিড় চিকিৎসায় আছেন। চিকিৎসকদের মতে, এই ধরনের চোট থেকে পুরোপুরি মুক্ত হয়ে চেনা ছন্দে মাঠে ফিরতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যায়। নেইমারের চোটের সর্বশেষ অবস্থা এবং সুস্থতার অগ্রগতি মূল্যায়ন করতে এই সোমবারে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল ইতিবাচক এলে তবেই তিনি মাঠে ফেরার প্রাথমিক অনুশীলন শুরু করতে পারবেন। তবে শুরুতেই তাঁর ওপর খুব বেশি চাপ প্রয়োগ করা যাবে না; হালকা শরীরচর্চার মাধ্যমে ধাপে ধাপে মানিয়ে নিতে হবে। এই প্রাথমিক কসরতে যদি কোনো ধরনের অস্বস্তি বা ব্যথা না থাকে, তবেই চিকিৎসকদের সবুজ সংকেত সাপেক্ষে বল পায়ে মূল অনুশীলনের অনুমতি পাবেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, ব্রাজিল দলের মেডিকেল স্টাফের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নেইমার পুনর্বাসন ও ফিটনেস কর্মসূচি অনুসরণ করে যাবেন।
দীর্ঘদিনের খরা কাটিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানে থাকা ব্রাজিলের ভাগ্য অনেকটাই নির্ভর করছে নেইমারের ফেরার ওপর। ১৪ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
২ ঘণ্টা আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
২ ঘণ্টা আগে
মাঠে গড়ার আগেই কথার লড়াইয়ে জমে উঠেছে আর্জেন্টিনা–ইংল্যান্ড দ্বৈরথ। আটলান্টায় রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি হবে দুই দল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসে বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই সুইডিশ ফুটবলার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন।
২ ঘণ্টা আগে