
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন সভাপতি পেয়েছে গত পরশু। অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্বে থাকা তামিম ইকবালই হয়ে গেলেন নতুন বিসিবি সভাপতি। আজ নতুন করে বুঝিয়ে দেওয়া হলো কমিটিতে কে কোন দায়িত্বে থাকছেন।
তামিম সভাপতি হওয়ার পর আজ জরুরি বৈঠকে পরিচালকদের দায়িত্ব ভাগাভাগি করে দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে কারা কোন দায়িত্বে থাকছেন। তামিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা একাধিক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। ওয়ার্কিং, ফ্যাসিলিটিজ এই দুই কমিটির প্রধান তামিম। তানিমের দায়িত্বে হাই পারফরম্যান্স ও এজ গ্রুপ কমিটি। ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্টের পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।
আম্পায়ার্স কমিটির প্রধান হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস। প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। সিসিডিএম প্রধান হয়েছেন মঈন উদ্দিন চৌধুরী। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। মার্কেটিং কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। তিনি আবার বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।
ইসরাফিল লজিস্টিকস এবং প্রোটোকল কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এই কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক । তামিমের ফুফা সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। ড. সরকার মাহবুব আহমেদ শামীম মেডিকেল কমিটির চেয়ারম্যান।
২৫ পরিচালকের মধ্যে ২৩ জন ক্লাব ক্যাটাগরি, আঞ্চলিক ও জেলা, অন্যান্য-এই তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। দুই জন নির্বাচিত হয়েছেন এনএসসি থেকে। মীর শাকরুল আলম সীমান্ত নির্বাচিত হয়েছিলেন রাজশাহী বিভাগ থেকে। তিনি গতকাল পদত্যাগ করায় পরিচালক সংখ্যা এখন ২৪। মিরপুর শেরেবাংলায় সুইমিংপুল ও জিমনেশিয়ামের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পাশাপাশি জাতীয় দলের জন্য টিম বাস কেনা, দুটি ড্রেসিংরুম, ক্রিকেটারদের ডাইনিং রুমের উন্নয়ন কার্যক্রমের অনুমোদন দিয়েছে বিসিবি।
বিসিবির কমিটিতে কে কোন বিভাগের প্রধান
ওয়ার্কিং কমিটি, ফ্যাসিলিটিজ- তামিম ইকবাল
অর্থ কমিটি—ইসরাফিল খসরু
গেম ডেভেলপমেন্ট, বিপিএল গভর্নিং কাউন্সিল—ফাহিম সিনহা
এইজ গ্রুপ কমিটি—মিনহাজুল আবেদীন নান্নু
মার্কেটিং—মাসুদুজ্জামান
হাই পারফরম্যান্স (এইচপি), গ্রাউন্ডস কমিটি—শাহনিয়ান তানিম
মেডিকেল কমিটি- ড. সরকার মাহবুব আহমেদ শামীম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন- আসিফ রাব্বানী
অডিট কমিটি- সাঈদ বিন জামান
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি—ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)—মঈন উদ্দিন চৌধুরি
উইমেন্স উইং—রফিকুল ইসলাম বাবু
আম্পায়ার্স কমিটি—মির্জা ইয়াসির আব্বাস
টুর্নামেন্ট কমিটি—সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর
ডিসিপ্লিনারি কমিটি—আব্দুল কাইয়ুম চৌধুরী
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি— এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ
নিরাপত্তা কমিটি—সৈয়দ ইব্রাহীম আহমেদ
টেন্ডার কমিটি—সাঈদ ইব্রাহীম আহমেদ
ওয়েলফেয়ার কমিটি—শেখ মোহাম্মদ রুহুল আমীন

নায়ক হওয়ার জন্য পেদ্রো পোরোর নাম কেউ আগে থেকে লিখে রাখেনি। এমন মঞ্চে আলোটা সাধারণত ফরোয়ার্ডদের জন্যই তোলা থাকে। গোল করলে তাঁদের নিয়ে কথা হয়, ম্যাচ জিতলে তাঁদের মুখই ছাপা হয় পরদিনের পত্রিকায়। রাইটব্যাকের কাজ বরং উল্টো; তাঁদের পারফরম্যান্সে পূর্ণতা মেলে তখনই, যখন আলাদা করে কাউকে কথা বলতে হয় না।
৩৮ মিনিট আগে
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
৩ ঘণ্টা আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
৩ ঘণ্টা আগে