রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহির জামানত বাজেয়াপ্ত হচ্ছে। প্রার্থীর জামানত ফিরে পেতে হলে কোনো নির্বাচনী এলাকায় যে পরিমাণ ভোট পড়ে তার সাড়ে ১২ শতাংশ ভোট তাঁকে পেতে হয়। কিন্তু ট্রাক প্রতীকের প্রার্থী মাহিয়া মাহি ভোট পেয়েছেন মাত্র ৪ দশমিক ৯ শতাংশ।
ফলাফল অনুযায়ী, এ আসনে দুই উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন। জামানত ফিরে পেতে হলে মাহিকে ২৭ হাজার ৪৭৫টি ভোট পেতে হতো। তবে মাহি পেয়েছেন ৯ হাজার ৯টি ভোট। এ আসনের আরও ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। শুধু নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী জামানত ফেরত পাবেন। এ আসনে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘জামানত ফেরত পেতে হলে মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীকে পেতে হবে। মাহিয়া মাহিসহ নয়জন প্রার্থীই এই পরিমাণ ভোট পাননি। তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হবে।’
গতকাল রোববার ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে মাহি সাংবাদিকদের বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ইনশা আল্লাহ কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।’

পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
৩ মিনিট আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১০ মিনিট আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য..
১৭ মিনিট আগে