
২০২৩ বিশ্বকাপের শেষে তিন ওয়ানডে থেকে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান তখন চোটে ছিটকে গেছেন। তবে সেই থেকে এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্তই।
নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজ, নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন শান্ত। যার ফলে অধিনায়ক হিসেবে শান্তকে বেশ মনে ধরেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও।
শান্তর অধিনায়কত্বে এরই মধ্যে ৩টি ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। নিজেদের মাঠে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে। সিলেট টেস্টে ১৫০ রানে কিউইদের হারিয়েছে তারা। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে শান্তর নেতৃত্বে ‘ডেডলকও’ ভেঙেছে সফরকারীরা।
মাঠে শান্তর নেতৃত্ব, রিভিউ নেওয়ার ব্যাপারে দক্ষতা, দলকে চাঙা রাখা—সবকিছুই দারুণভাবে নজর কেড়েছে হাথুরুর। আজ মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির পর বাংলাদেশ কোচ শান্তর অধিনায়কত্ব করার পক্ষে মত দিয়েছেন।
শান্তকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া উচিত কি না? ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেছেন, ‘অবশ্যই আমার মনে হয়, তারা (বোর্ড) এ ব্যাপারে ভাববে। এটা বোর্ডের সিদ্ধান্ত অবশ্যই। তবে শান্ত তার ব্যাপারে যথেষ্ট প্রমাণ রেখেছে, যেন তাকে (অধিনায়কত্বের জন্য) ভালোভাবে বিবেচনা করা হয়।’
নিউজিল্যান্ড কন্ডিশনে ম্যাচ জেতা যেকোনো দলের জন্যই কঠিন। সাকিব-তামিমদের ছাড়া সেখানে তারুণ্যনির্ভর বাংলাদেশ তো দারুণই খেলেছে। হাথুরু অবশ্য সিনিয়র ক্রিকেটারদের মেলাতে চাননি শান্তদের এমন সাফল্যে; বরং মুগ্ধতা প্রকাশ করেছেন তরুণদের অর্জনে, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। সিনিয়রদের এখানে না থাকায় তাদের মানসিকতার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয়, তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে। ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ, তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে, তারা যথেষ্ট যোগ্য খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার মনে হয়, এ জন্য তাদের মনে কোনো ভয় ছিল না।’

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২৮ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
১ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে