
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতি ভুয়া কি না বিষয়টি নিয়ে এখনই বলার সময় আসেনি। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে বিএনপির লিফলেট বিতরণ মার্কিন স্যাংশনের (ভিসা নীতি) আওতায় পড়ে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে কথা বলেছে, এখন এ প্রশ্নটা তাদেরকেই করা উচিত। এ প্রশ্নের জবাব আমার দেওয়ার কিছু নাই। সেটার জবাবে তারা কোন কৌশল অবলম্বন করেছে, জানি না। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার, পিসফুল, ক্রেডিবল ইলেকশন চাই।’
মার্কিন ভিসা নীতি ‘ভুয়া’ কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এখনো সময় আছে। তারা যা বলেছে, কথার সঙ্গে কাজের মিল আছে কি না—সেটা দেখার এখনো সময় আছে। একটু ধৈর্য ধরুন। সেটা দেখার এখনো সময় আছে।’
নির্বাচনে ভোটার টানার কৌশল জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে কোনো জবরদস্তি নাই। কৌশলটা মানুষকে বোঝানো যে আপনাদের ভোটকেন্দ্রে আসা প্রয়োজন এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন। দেশের পরিস্থিতিতে, এই জনগণের অসহযোগিতা বা জনসমর্থনের অভাবেই বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে। জনসমর্থন ছিল না বলেই তারা তাদের আন্দোলনকে আর টেনে নিয়ে যেতে পারেনি।’
অনেক স্থানে নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, প্রচারে বাধা দিয়েছে বা দিচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী কেউ বয়কট করবে না। ইলেকশনে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সে জন্য বয়কট করতে হবে না।’
দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখনকার বার্নিং ইস্যু দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি আছে। পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। বছরে ২০ লাখ। এটা আমাদের একটা লক্ষ্য।’

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১৭ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১৯ ঘণ্টা আগে