এখন সরকারের রুটিন ওয়ার্ক চলছে। প্রার্থীদের কারও আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বা দৃষ্টিকটু হলে—এ বিষয়ে সরকারের কিছু করার নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনেক প্রার্থীর আয় অস্বাভাবিক বেড়ে গেছে, এ নিয়ে সরকারের করণীয় কী—এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অস্বাভাবিকভাবে কারও আয় বেড়ে গেলে বা দৃষ্টি কটু মনে হলে সেটা নিয়ে এই মুহূর্তে সরকারের কিছু করণীয় নাই। এখন সরকার রুটিন ওয়ার্ক করছে। সময়মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন।’ তিনি আরও বলেন, ‘কারও আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে না পারলেও নির্বাচনে পর ঠিকই ব্যবস্থা নেওয়া হবে।’
প্রার্থীদের নিয়ে টিআইবির প্রতিবেদনের কথা উল্লেখ করে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সামগ্রিকভাবে দেশের আয় বেড়েছে। গত ১৫ বছরে বাজেট বেড়েছে ১২ গুন, মাথাপিছু আয় বেড়েছে ৫ গুন। বাংলাদেশ এখন ৩৩ তম অর্থনীতি। মানুষের আয় তো বাড়ে।’ প্রার্থীদের আয় ২১শ শতাংশ পর্যন্ত বেড়েছে অনেকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এভাবে প্রার্থীর সম্পর্কে বলতে চাই না। কিছু বলার থাকলে পরবর্তী কোনো ফোরামে সুযোগ হলে অবশ্যই বলব।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি লুটপাটের দল, লুটপাটের জন্য হাওয়া ভবন হয়েছে। যারা নিজেরা লুটপাট করে অন্যদের কীভাবে বলে? তারা আন্দোলনের পথ হারিয়ে পথ হারা পথিকের মত। কখন যে কী বলে, কী করে তাদের কথায় জনগণ কান দেয় না।’
ওবায়দুল কাদের বলেন, ‘ব্যাংক ও আর্থিক খাতে সক্ষমতা বৃদ্ধি, শিল্পের প্রসার। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা জবাবদিহি নিশ্চিত করা, জঙ্গিবাদ রোধ করা, সর্বাত্মক গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা ও প্রসার ঘটানো আমাদের অগ্রাধিকার লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার তাঁর বক্তব্যে যে, সৎ সাহস দেখিয়েছেন—ভুল হলে ভুল থেকে শিক্ষা নেব। এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একজন প্রধানমন্ত্রী এত উন্নয়নের পরও এটা বলছেন। ক্ষমতার দাপট দেখিয়ে, আমার কোনো ভুল নেই, দেশ পরিচালনায় সবকিছু সঠিক করেছি এমন বাগাড়ম্বর উনি পেশ করেননি।’

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে পাঁচজনই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আজ বুধবার ভোরের এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি, তবে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে
১৪ মিনিট আগে
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়।
১ ঘণ্টা আগে
জরুরি অ্যাম্বুলেন্স সেবাটি দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য বিনা মূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রোগীকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা জেনারেল হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল- যে প্রতিষ্ঠান সবচেয়ে উপযুক্ত হবে সেখানে নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও যোগ্য কর্মী নেওয়ার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ জন্য বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে