
বাংলাদেশে ‘আরব বসন্তের’ মতো আন্দোলনের কোনো সুযোগ নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনারের পর মন্ত্রী এ কথা বলেন।
রাশিয়ার গণমাধ্যমে পরিবেশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ১৫ ডিসেম্বর মস্কোয় বলেন, জনগণের ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের মতো করে’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।
রুশ মুখপাত্রের এ মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে বিরক্ত কণ্ঠে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে অনেক ধরনের কথা বলবে। সরকার পরাশক্তিগুলোর টানাটানিতে জড়াতে চায় না। ভারসাম্যের কূটনীতি নিয়ে সরকার চলতে চায়।
আরব বসন্তের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘আমার তো নিশ্চয়ই মনে হয় না, এ ধরনের (আরব বসন্ত) কোনো সুযোগ আছে।’
বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করে মোমেন বলেন, ‘শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে।’

বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু লোক জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণে কর্মসংস্থান...
১৬ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চাল
১ ঘণ্টা আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগে