লাহোরে এশিয়া কাপে আফগানিস্তান-শ্রীলঙ্কার সেই ম্যাচটা মনে আছে? ম্যাচের শেষ দিকে হিসাব না বুঝে আফগানদের ম্যাচ হারার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল তখন। আর যাঁর ভুলে এত বড় 'সর্বনাশ' আফগানিস্তানের, তাদের সেই কম্পিউটার বিশ্লেষককে এবার বিসিবি অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ দলে৷
তিন মাস আগে এশিয়া কাপ শেষ হলেও আফগানিস্তান-শ্রীলঙ্কার গ্রুপ পর্বের ম্যাচটার বিশেষ এক তাৎপর্য রয়েছে। সেই ম্যাচে জিতলেই সুপার ফোরে জায়গা পেত আফগানরা। কিন্তু জয়ের পথে থাকা দলটি তীরে এসে তরি ডুবিয়েছে। সেটিও উইকেট বিলিয়ে নয়, নেট রানরেটের হিসাব ভুল করে।
শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্যে ৩৭.১ ওভারের মধ্যে জিততে হতো আফগানিস্তানকে। ৩৭.১ ওভারের মধ্যে জিততে না পারলেও পরে সুযোগ ছিল তাদের। সে ক্ষেত্রে ২৯৫ রান করতে হতো ৩৭.৪ ওভারে। এমনকি ২৯১ রানের স্কোর টাই হওয়ার পরও ছক্কা মেরে জিততে পারলে আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত। কিন্তু এই নিয়মটা জানত না আফগানিস্তানের কোচিং স্টাফসহ কেউই। ম্যাচ শেষে নিজেদের অপারগতা স্বীকার করেছেন দলের কোচ জনাথন ট্রট।
অন্যদের জানা না থাকলেও বিষয়টা জানা উচিত ছিল সবশেষ টুর্নামেন্টে আফগানদের অ্যানালিস্ট হিসেবে কাজ করা মহসিন শেখ পারভেজের। কারণ তাঁর কাজই হচ্ছে ম্যাচের গাণিতিক হিসাবের খুঁটিনাটি পরীক্ষা করা। কিন্তু তিনি সঠিক তথ্য দিতে না পারায় পরে সেই ভুলের মাশুল দিতে হয়েছে জয়ের পথে থাকা মোহাম্মদ নবী-রশিদ খানদের। ৩৭ ওভারের শেষ বলে রশিদ চার মারলে আফগানদের জয়ে প্রয়োজন ছিল ৩ রান। পরের ওভারের প্রথম বলে মুজিব উর রহমান আউট হলে তারা ধরেই নেয় ম্যাচ শেষ হয়ে গেছে। কিন্তু ম্যাচ শেষে জানা যায়, জয়ের সুযোগ ছিল তাদের।
এশিয়া কাপে ভুল করা আফগানিস্তানের সেই অ্যানালিস্ট মহসিনকে গতকাল দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থায়ীভাবে অবশ্য তাঁর সঙ্গে চুক্তি করেনি বিসিবি। শুধু চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে বিসিবি। সেবার ভুল করলেও অ্যানালিস্ট হিসেবে প্রায় দুই দশক কাজ করার অভিজ্ঞতা রয়েছে মহসিনের।

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বদলে যাওয়া ফ্রান্সকে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। ঘরের মাঠে ফ্রান্স
২১ মিনিট আগে
কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই আলোচনায় জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা। ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে নাইট ক্লাবের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতার কারণে ১৩ বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া দুই চিরপ্রতিদন্দ্বীর ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। বরাবরের মতো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও তাদের রাখা হয়েছে এক গ্রুপে। এমন অবস্থায় তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে