
নৌকা না পেলেও ভোটাররা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি)। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির দ্বিতীয় দিন নিজের প্রার্থিতা ফেরত পেয়ে এ কথা বলেন তিনি।
মাহি বলেন, ‘টেনশনে ছিলাম যে আমি ন্যায়বিচার পাব কি না। কারণ, আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজকে সেটারই আসলে প্রতিদান পেয়েছি। আমি শতভাগ বিশ্বাস করতে শুরু করেছি যে এই নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার মনে হয়, এটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ, সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আমাকে মোটামুটি জোর করে বলেছে যে আপনাকে নির্বাচন করতে হবে। কারণ, তারা জানে আমি মাঝি, যদিও আমি নৌকা পাইনি। তারা আমাকে নৌকার মাঝি হিসেবেই দেখতে চায়। আমি যাতে বিপুল ভোটে জিতে নৌকার মাঝি হই। এটা তারা আমাকে খুব করে চায়।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘চাপ তো অবশ্যই আছে। আসলে কে চাইবে হেরে যেতে? হার তো আসলে আমরা কেউ পছন্দ করি না, আমরা চাইও না। যে যার জায়গাটা ধরে রাখতে চেষ্টা করবে। কিন্তু আমি বরাবরই যোদ্ধা। আমি যুদ্ধ করেই আসলে জিতব। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই নির্বাচনটা হবে। রাজশাহী-১ আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং ইনশা আল্লাহ আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হব।’

কুমিল্লার হোমনায় হোমনা ভিক্টর স্কুল এন্ড কলেজের বারান্দায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে এসিল্যান্ড আহমেদ মোফাচ্ছের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগে
চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে আটক রয়েছেন। প্রধান আসামি ফয়সালসহ ৬ জন পলাতক রয়েছেন। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে দুজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে রুবেল নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ আমলী আদালত এ আদেশ দেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
১৩ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা অস্ত্রগুলোর প্রায় সবগুলোই আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশের তৈরি।
২১ মিনিট আগে