আজ সোমবার নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকালের তুলনায় আজ এই এলাকায় তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কম। অর্থাৎ গতকাল রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই বৃষ্টির মতো টুপটাপ শিশির বিন্দু ও ঘন কুয়াশায় ঢেকে পড়ে চারপাশ। আবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের কারণে গরম থাকছে, আবার বিকেল হলেই রোদের তীব্রতা কমে গিয়ে পরিবেশ ঠান্ডা হয়ে ওঠে।
জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সকালের দিকেই যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। আর শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা এ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন।
সদর উপজেলার শৈলগাছী গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, হঠাৎ খুব ঠান্ডা পড়ছে। সকাল থেকে ঘন কুয়াশা।
সদর উপজেলার বরুনকান্দি এলাকার রমজান আলী বলেন, ‘কয়েক দিন থেকে খুবই শীত। এ রকম ঠান্ডা ও শীত হলে আমার মতো বয়স্ক মানুষগুলোর খুব সমস্যা। শীত সহ্য করা যাচ্ছে না।’
বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ছয়টায় নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

বর্ষার দিনে নেই বৃষ্টির দেখা। এ অবস্থায় ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েই চলেছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসে দূষণের পরিমাণ কমতে দেখা যায়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার বলছে, ঢাকায় দূষণের অবস্থানে বর্তমানে শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতামূলক অবস্থায় রয়েছে।
২১ ঘণ্টা আগে
ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ বেলা ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাতও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১ দিন আগে
আষাঢ়ের ১৬ তারিখ আজ। কয়েক দিন ধরেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা জানানো হলেও দেখা মেলেনি বৃষ্টির। এদিকে ভ্যাপসা গরমে জনসাধারণের বেহাল অবস্থা। এরই মধ্যে আজ মঙ্গলবারও ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
২ দিন আগে
বাংলাদেশে পরিবেশ সুরক্ষার আইন হিসেবে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ প্রণয়ন করা হলেও মাঠপর্যায়ে এর প্রয়োগ ও বাস্তবায়ন হয়নি। অপ্রাতিষ্ঠানিক খাতে অবৈজ্ঞানিক উপায়ে ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণের ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে...
৩ দিন আগে