নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁকে বহিষ্কার করা হয়।
বিবৃতিতে বলা হয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন শাহজাহান ওমর। সুতরাং, বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। গতকাল কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে এখন দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে ‘ইনসিকিউরিটি’ বা অনিরাপত্তাবোধ চলছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, বর্তমান প্রজন্মের যাঁরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন...
৫ ঘণ্টা আগে
দলের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের পক্ষে ছিলেন না বলে দাবি করেছেন তিনি। জামায়াত জোটের বিপক্ষে থাকায় এই দুই ব্যক্তির একজনকে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দলে...
৬ ঘণ্টা আগে
প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
দেশের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
৯ ঘণ্টা আগে