
গত ৭ অক্টোবর দুই শতাধিক ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে ছিলেন ৮৫ বছর বয়সী এক নারী। দুই সপ্তাহ পর গত মাসে মুক্তি পান তিনি। বন্দী অবস্থায় গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথা হয়েছিল বলে জানান ওই বৃদ্ধা।
দেশে ফিরে হিব্রু ভাষার সংবাদপত্র দাভারকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়োচেভেড লিফশিৎজ নামের ওই বৃদ্ধা। তিনি সারা জীবন ফিলিস্তিন-ইসরায়েল শান্তির জন্য কাজ করেছেন।
ইসরায়েলের কিবুৎজ নির ওজে নিজ বাড়ি থেকে তাঁকে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। তিনি দাভার পত্রিকাকে বলেন, একটি ভূগর্ভস্থ টানেলে জিম্মিদের দেখতে আসতেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। সেখানে তাঁর সঙ্গে লিফশিৎজের সাক্ষাৎ জয়।
লিফশিৎজ হিব্রু ভাষার দাভারকে বলেন, ‘আমাদের সেখানে নিয়ে যাওয়ার তিন থেকে চার দিন পর সিনওয়ার আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এত বছর ধরে যারা শান্তির কথা বলে এসেছেন, শান্তি সমর্থন করে এসেছেন, তাঁদের সঙ্গে এমন কাজ তিনি কীভাবে করলেন? এর জন্য কি লজ্জিত নন? সিনওয়ার এ প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি চুপ ছিলেন।’
লিফশিৎজের নাতি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাঁর দাদি একজন শান্তিকর্মী। স্বামীর সঙ্গে গাজার অসুস্থ ফিলিস্তিনিদের বহু বছর হাসপাতালে চিকিৎসা নিতে সহায়তা করেছেন। তাঁর ৮৩ বছর বয়সী স্বামী ওদেদকেও বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তিনি এখনো মুক্ত হননি।
গত মাসে হামাসের বন্দিদশা থেকে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিফশিৎজ। তিনি বলেন, গাজা উপত্যকায় জিম্মি হিসেবে তাঁর দুই সপ্তাহ ছিল জাহান্নামে থাকার মতো।
যুদ্ধের প্রথম দিকে হামাসের মুক্তি দেওয়ার চার নারীর একজন লিফশিৎজ। তিনি বলেন, অপহরণ করার সময় তাঁকে মারধর করা হয়েছিল। কিন্তু এর পরের দুই সপ্তাহ ভালো আচরণ করা হয়েছিল।
মুক্তির সময় মুখোশধারী এক ব্যক্তির সঙ্গে লিফশিৎজকে হাত মেলাতে দেখা যায়। কেন তিনি এমন করেছিলেন জিজ্ঞাসা করা হলে বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে। আমাদের সমস্ত চাহিদা তারা পূরণ করেছে।’

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
৩ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৪ ঘণ্টা আগে