বাংলাদেশকে পেলেই যেন জ্বলে ওঠে কেইন উইলিয়ামসনের ব্যাট। ভেন্যু বদলায়, সংস্করণ বদলায়-উইলিয়াসনের ব্যাটে দেখা যায় রানের ফোয়াড়া। আর জীবন পেলে তিনি যে কতটা ভয়ংকর হয়ে ওঠেন, সেটা যে তাঁর ভালোই জানা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন উইলিয়ামসন।
সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ৩১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ৩৬ রানে পড়ে যায় প্রথম উইকেট। এরপরই তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন উইলিয়াসন। তিনি আসার পর দলীয় ৪৪ রানে হারায় দ্বিতীয় উইকেট। দ্রুত ২ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করতে থাকেন উইলিয়ামসন। পরিস্থিতি অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা তাঁর যেন ভালোই জানা। ৭৫ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৪ তম ফিফটি।
ফিফটি করলে তা সেঞ্চুরিতে পরিণত করার অভ্যাস তো উইলিয়াসমনের অনেক আগে থেকেই। সেখানে আজ তিন অঙ্ক ছোঁয়ার পথে তাইজুল ইসলামকে একটা ধন্যবাদ তিনি দিতেই পারেন। ৪৯ তম ওভারের শেষ বলে নাঈম হাসানকে স্লগ সুইপ করতে যান উইলিয়ামসন। মিড উইকেটে সেই সহজ সুযোগ হাতছাড়া করেছেন তাইজুল। ৫৯ রানে জীবন পাওয়া উইলিয়ামসন টেস্টের ২৯ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৭৬ তম ওভারের চতুর্থ বলে নাঈমকে স্কয়ার লেগে ঠেলে পৌঁছে যান তিন অঙ্কে। ১৮৯ বল লেগেছে এই সেঞ্চুরি করতে। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি এখন উইলিয়ামসনের। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টম লাথাম করেছেন ৩ সেঞ্চুরি।
সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে আরও রেকর্ড গড়েন উইলিয়ামসন। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৭৮৭ রান এখন তাঁর। এই মুহূর্তে তিনি ব্যাটিং করছেন ১০৪ রানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা লাথাম ও টেলর ৭৫৫ ও ৭৪৬ রান করেছেন টেস্টে বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরি:
কেন উইলিয়ামসন: ৪
টম লাথাম: ৩
ডেভন কনওয়ে: ২
ব্রেন্ডন ম্যাককালাম: ২
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান করা নিউজিল্যান্ডের পাঁচ ব্যাটার:
কেন উইলিয়ামসন: ৭৭৯
টম লাথাম: ৭৫৫
রস টেলর: ৭৪৬
ব্রেন্ডন ম্যাককালাম: ৫৫৮
হেনরি নিকোলস: ৪০৯

নেইমার বরাবরই বেশ ফ্যাশন সচেতন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও নতুনত্ব দেখা গেল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চেহারায়। নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে ব্রাজিলের এই তারকাকে। তেমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। হাজার মাইল দূরে থাকা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। যার ছোঁয়া লেগেছে মেয়েদের ফুটবল নৈপুণ্য ও অর্জনের জন্য বিখ্যাত কলসিন্দুর গ্রামেও। ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্টে’ বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা।
১ ঘণ্টা আগে
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। যদিও সেই ধ্রুপদী ফাইনালে তাঁর দল ফ্রান্স হেরে গিয়েছিল। এবার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু দিদিয়ের দেশমের ফ্রান্সের বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি তাঁর।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষেই ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন দিদিয়ের দেশম। তবে তাঁর বিদায়ের বিষয়টি দলের জন্য কোনো চাপ বা বিভ্রান্তির কারণ হবে না বলেই জানিয়েছেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। বরং বিশ্বকাপে দারুণ কিছু করে দেশমের দীর্ঘ ও সফল দায়িত্বকালকে স্মরণীয় করে রাখতে চায় ফরাসিরা।
২ ঘণ্টা আগে