
দীর্ঘদিন সন্তানের খোঁজ না পেয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে আদালতের দ্বারস্থ হয়েছেন গ্যারিসন রবার্ট লুট্রেল নামের যুক্তরাষ্ট্রের নাগরিক এক বাবা। আদালত বাংলাদেশি মাসহ দুজনের বক্তব্য শুনে সপ্তাহে দুদিন সন্তানের সঙ্গে দেখা করে সময় কাটানোর আদেশ দিয়েছেন গ্যারিসন রবার্ট লুট্রেলকে।
ঢাকার উত্তরা ক্লাবে প্রতি শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলের সঙ্গে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় কাটাতে পারবেন তিনি। আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।
তবে এক মাস বয়সী অপর সন্তানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। এ ছাড়া এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এর আগে, মার্কিন নাগরিক বাবা গ্যারিসন রবার্ট লুট্রেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের বক্তব্য শোনেন আদালত। এ সময় তাঁদের আইনজীবী ছাড়া বাকিদের আদালত কক্ষের বাইরে রাখা হয়।
গ্যারিসনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আর মা ফারহানা করিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সন্তানদের কোনো খোঁজ না পেয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে সন্তানদের ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল। পরে দুই শিশু সন্তানসহ তাদের বাংলাদেশি মা ফারহানা করিমকে আদালতে হাজির করতে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুই সন্তানসহ আদালতে হাজির হন মা।
ব্যারিস্টার সজীব মাহমুদ বলেন, ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। চলতি বছরের জুনে ফারহানা করিম বাংলাদেশে চলে আসেন এবং আগস্টে একটি তালাকের নোটিশ পুরান ঢাকা থেকে আমেরিকার ঠিকানায় পাঠানো হয়। এটি দেখে উদ্বিগ্ন হয়ে গত মাসে বাংলাদেশে আসেন গ্যারিসন রবার্ট লুট্রেল। এখানে এসে তিনি সন্তানদের জিম্মা চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন। আর গ্যারিসন খ্রিষ্টান থাকলেও মুসলিম হয়ে বিয়ে করেন। আইন অনুযায়ী এখনো তাঁদের তালাক হয়নি বলে জানান তিনি।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৫ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৪ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে