২০২৩ আইপিএলে ৫ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন রিংকু সিং। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এপ্রিলে গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা পেয়েছিল রুদ্ধশ্বাস এক জয়। সাত মাস পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতকে তেমনই এক রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন রিংকু।
বিশাখাপত্তনমে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ভারতের শেষ বলে দরকার ছিল ১ রান, হাতে ছিল ২ উইকেট। শন অ্যাবটের ওভারপিচড বলকে লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছেন রিংকু। কিন্তু এই ছক্কা ভারতের স্কোর বোর্ডে যোগ হয়নি। কারণ অ্যাবট নো বল করে ফেলেছেন। এই নো বলেই ভারত পেয়ে যায় জয়সূচক রান। আইসিসির ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার নীতির ১৬.৫. ১ অনুযায়ী, ‘যতক্ষণে ম্যাচের ফল এসেছে, ম্যাচটা সেখানেই শেষ। ১৬.১, ১৬.২ ও ১৬.৩. ১ অনুচ্ছেদে তা বলা হয়েছে। এরপর আর কিছু হতে পারে না।’ এ কারণেই রিংকুর ছক্কা যোগ করা হয়নি।
তবে নো বলেও রিংকুর ছক্কা যোগ হতে পারত তাঁর ক্যারিয়ার ও দলের স্কোরবোর্ডে। যদি তখন ভারতের জিততে ১ রানের বেশি দরকার হতো। আইসিসির খেলার নীতি অনুযায়ী, ‘ম্যাচ জয়ের জন্য পর্যাপ্ত রান ব্যাটাররা নেওয়ার আগে যদি বাউন্ডারি হয়, তাহলে পুরোটাই দলের স্কোরবোর্ডে যোগ হবে। যদি ব্যাটারের ব্যাট থেকে বাউন্ডারি আসে, তাহলে তাঁর স্কোর বোর্ডেও যোগ হবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন রিংকু। ৯৭ গড় ও ১৯৪ স্ট্রাইক রেটে ৩ ইনিংসে ব্যাটিং করে ৯৭ রান করেছেন। সর্বোচ্চ ৩৮ রান করেছেন এ বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ২০২৩ আইপিএলে কলকাতার জার্সিতে ১৪ ম্যাচে ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে করেছেন ৪৭৪ রান। ৪ ফিফটি করেছেন টুর্নামেন্টে।

এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
১ ঘণ্টা আগে
ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
২ ঘণ্টা আগে
বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে