একটি কুমির আপনাকে আক্রমণ করেছে। তখন যদি ওটার কবল থেকে রেহাই পেতে উল্টো কুমিরটিকেই কামড়ে দেন, কেমন হবে? অস্ট্রেলিয়ার এক কৃষকের বেলায় এমনটাই ঘটেছে। ওই কৃষক জানিয়েছেন, একটা কুমির তাঁকে আক্রমণ করার পর ওটাকে কামড়ে দিয়ে সৌভাগ্যক্রমে গল্পটি বলার জন্য বেঁচে ফিরেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে।
নর্দার্ন টেরিটরি এলাকায় বাস করা গবাদিপশুর খামারি কলিন ডেভেরক্সকে ১০ ফুট লম্বা (৩.২ মিটার) একটি লোনা পানির কুমির কামড়ানোর পরে এক মাস হাসপাতালে কাটাতে হয়। ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটির কবল থেকে বাঁচার জন্য ওটার চোখের পাতা কামড়ে দেন তিনি।
ডেভেরক্স জানান, গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য গিয়েছিলেন। এ সময় সেখানকার একটি হ্রদে থামার পরেই ঘটনার সূত্রপাত।
এ সময় মাছেদের হ্রদের মাঝখানে সাঁতার কাটতে দেখেন। হ্রদটি থেকে সরে যাচ্ছিলেন যখন, একটি কুমির এসে ডান পা কামড়ে ধরে। তারপর প্রাণীটি তাঁকে টেনে পানিতে নিয়ে যায়।
ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটিকে কামড় দেওয়ার আগে ওটাকে নিজের মুক্ত পা দিয়ে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করেন।
‘আমি এমন একটি অদ্ভুত অবস্থায় পড়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে আমার দাঁত তার চোখের পাতার সংস্পর্শে চলে এসেছিল। এটি বেশ মোটা ছিল। আমি ওটার চোখের পাতায় (দাঁত দিয়ে) ঝাঁকুনি দিয়েছিলাম এবং সে আমাকে ছেড়ে দেয়।’ বলেন ডেভেরক্স।
ডেভেরক্স এরপর এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে হ্রদের জল থেকে উঠে গাড়ি যেখানে রেখেছেন সেদিকে দৌড়ালেন। কুমিরটিও জল থেকে উঠে মিটার চারেক তাড়া করে তাঁকে। তারপর থেমে যায়।
ডেভেরক্স জানান, পায়ে রক্তপাত বন্ধ করতে একটি তোয়ালে ও কিছু দড়ি ব্যবহার করেন। তারপর ডেভেরক্সের ভাই এসে তাঁকে ১৩০ কিলোমিটার দূরের রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যান।
‘এটা (কুমিরটা) যদি আমার শরীরের অন্য কোথাও কামড়াত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’ বলেন তিনি।
ডেভেরক্স জানান, এই জলাভূমি এলাকায় বেড়া ঠিক করতে এবং বিভিন্ন প্রয়োজনে নিয়মিতই ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু এ ঘটনা তাঁর চোখ খুলে দিয়েছে। তাঁকে এখন অভ্যাস পরিবর্তন করতে হবে।
কুমির এই অঞ্চলে আইনের মাধ্যমে সুরক্ষিত। বিজ্ঞানীদের আগ্রহ থাকার পাশাপাশি এটি পর্যটকদেরও আকৃষ্ট করে।
কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক উপদ্বীপের কেনেডি নদীতে এ বছরের এপ্রিলে সর্বশেষ মারাত্মক কুমিরের আক্রমণ হয়েছিল।

জার্মান গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, পশ্চিমাদের কাছে জনপ্রিয় পানীয় বিয়ার শুধু বিনোদনের জন্য নয়—এতে কিছু পুষ্টিগুণও থাকতে পারে। বিশেষ করে ভিটামিন বি৬-এর একটি সম্ভাব্য উৎস এই পানীয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ‘জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’-তে।
২ ঘণ্টা আগে
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে তাপমাত্রা যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই এক নারী গরম থেকে বাঁচতে খুবই সহজ কিন্তু অস্বাভাবিক এই উপায় অবলম্বন করেছেন। তিনি স্থানীয় একটি হোটেলে গিয়ে এসি কামরা ভাড়া করেছেন।
১ দিন আগে
মাত্র ১০০ ইউরো খরচ করে ১০ লাখ ডলারের বেশি মূল্যের চিত্রকর্মের মালিক বনে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা বটে। কিন্তু বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ঘিরে আয়োজিত বিশেষ র্যাফলে।
৭ দিন আগে
যুগে যুগে রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলুখাগড়া হিসেবে আমরা ইন্টারনেটের ডেটা খরচ করে সেসব তামাশা দেখি। কিন্তু এবারের তামাশাটা একটু বেশিই ‘স্বর্গীয়’ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা নিজেকে ছাড়া আর কাউকেই খুব একটা গুরুত্ব দেন না, তিনি এবার এআইয়ের মাধ্যমে নিজেকে প্রায় ‘যিশুর আসনে ব
৮ দিন আগে