
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই বিশ্বমহলে প্রশংসিত হয়েছে। তবে মিশন থেকে কেবল প্রশংসাই নয়, আর্থিকভাবেও লাভবান হয়েছে বাংলাদেশ। বিগত ২৩ বছরে জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশ প্রায় ২৮ হাজার কোটি টাকা আয় করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, গত ২৩ বছরে (২০০০-০১ থেকে ২০২২-২৩ অর্থবছর) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন থেকে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ টাকা (৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার) আয় করেছে।
জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
হাবিবর রহমান তাঁর প্রশ্নে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী কত টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানতে চান। জবাবে আইনমন্ত্রী বলেন, বিদেশে শান্তি মিশনে অংশগ্রহণ করে বার্ষিক গড় আয় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৯১৯ টাকা।

দেড় বছর ধরে অব্যবহৃত থাকার পর মহাসড়কের পাশে ২২৭ কোটি টাকায় নির্মিত চারটি চালক বিশ্রামাগার ইজারার মাধ্যমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৪ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হলেও এগুলো এখন পর্যন্ত চালু হয়নি।
৫ ঘণ্টা আগে
বৃষ্টি কমায় বান্দরবান ছাড়া পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলে গতকাল শনিবার বন্যার পানি কিছুটা কমেছে। তবে এখনো পানিতে তলিয়ে আছে কয়েক লাখ ঘরবাড়ি। আর দুর্ভোগ আগের মতোই। কোথাও কোথাও তা বরং বেড়েছে।
৬ ঘণ্টা আগে
নারী বিষয়ক নবম অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ সফর করছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। এই সফরের নেতৃত্ব দিচ্ছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী...
১০ ঘণ্টা আগে
পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশকে যেভাবে লুক আফটার করে, যেভাবে সমৃদ্ধ করে, পূর্ব পাকিস্তান নেগলেক্টেড। পূর্ব পাকিস্তানে অর্থ বরাদ্দ দেওয়া হয় না। তখনকার আন্দোলনটির নাম ছিল প্যারিটির (সাম্যের) আন্দোলন। দুটি উইংয়ের মধ্যে প্যারিটি ছিল না। সম্পদের সমবণ্টন ছিল না। এ জন্য পূর্ব পাকিস্তানের জনগণ...
১৪ ঘণ্টা আগে