
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দেড় শতাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। স্থানীয় সময় গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লুইজিয়ানা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জলাভূমিতে আগুন লাগার ফলে সৃষ্ট ধোঁয়া ও ঘন কুয়াশার মিশ্রণে একধরনের সুপারফগের সৃষ্টি হয়, যা চালকদের দৃষ্টিপথ মারাত্মকভাবে সীমাবদ্ধ করে দিয়েছিল। ফলে সামনে দেখতে না পেয়ে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ১৫৮টি গাড়ির সংঘর্ষ হয়।
পুলিশ আরও জানিয়েছে, তারা ঘটনাস্থলগুলো থেকে অন্তত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। লুইজিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস আহতের সেবায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের জন্য প্রার্থনারও আহ্বান জানান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের ভিডিওগুলো থেকে দেখা গেছে, ম্যানচাক নামক একটি এলাকার ব্যস্ত মহাসড়কের ওপর গাড়িগুলো ভাঙারির মতো পড়ে আছে। ভিড়িও থেকে আরও দেখা গেছে, অনেকগুলো গাড়ি স্রেফ পিষ্ট হয়ে গেছে, কিছু গাড়ি অপর গাড়ির নিচে চাপা পড়েছে এবং কিছু গাড়ি আগুনে পুড়ে গেছে। আবার অনেক গাড়ি দুর্ঘটনাস্থলে আটকে পড়েছে। সেগুলোতে আটকে পড়া ব্যক্তিরা সাহায্যের জন্য অপেক্ষা করছেন।

হৃৎপিণ্ড আকৃতির একটি বিশেষ ধরনের আতা ফল এবার চীন ও তাইওয়ানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। তাইওয়ানের কৃষকদের এই ফলটির উৎপাদন ও রপ্তানি বাড়াতে বেইজিংয়ের নেওয়া নতুন পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেছে স্বশাসিত দ্বীপটির কৃষি মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগে
বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও জোরদার করা, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় বাড়ানোর প্রত্যাশা করছে চীন। একই সঙ্গে চীন-বাংলাদেশের সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায়
২ ঘণ্টা আগে
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একক প্রবেশাধিকারের (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা ফি বর্তমানের ৩ হাজার ইয়েন (প্রায় ১৮.৬৯ মার্কিন ডলার) থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হচ্ছে। অন্যদিকে, একাধিক প্রবেশাধিকারের (মাল্টিপল-এন্ট্রি) ভিসা ফি বর্তমানের ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে...
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমাবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনিসহ এ নিয়ে এখন পর্যন্ত বিগত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন।
৪ ঘণ্টা আগে