আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডি এ তায়েব ও পরীমণি অভিনীত সিনেমা ‘কাগজের বউ’। গতকাল মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ডি এ তায়েব। কাগজের বউ বানিয়েছেন চয়নিকা চৌধুরী। এটি তায়েব-পরীমণি জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সোনা বন্ধু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
কাগজের বউ সিনেমায় পরীমণিকে দেখা যাবে এক ধনীর মেয়ের চরিত্রে। সিনেমার গল্পে এক দরিদ্র পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয় তার চরিত্রের। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বিয়ের পর থেকেই তাই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে সে। স্বামীর ওপর নানা ধরনের মানসিক নির্যাতন চালায়।
এমন গল্প নিয়ে তৈরি সিনেমায় তায়েব, পরীমণি ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মামনুন ইমনসহ অনেকে। প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন।

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
৫ ঘণ্টা আগে
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ভারতে বেশ জনপ্রিয়। প্রতিবছর একাধিক শো দেখা যায় বিভিন্ন টেলিভিশনে। তবে সেই রিয়েলিটি শোতে দেখানো প্রতিযোগীদের চোখের জল আর হাজারও প্রতিকূলতা পেরিয়ে উঠে আসার গল্প কতটুকু সত্যি—এই বিতর্ক বিনোদনজগতে বহু পুরোনো।
৬ ঘণ্টা আগে
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
৭ ঘণ্টা আগে
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেতে উঠেছেন আশির দশকের ফ্যাশন ট্রেন্ডে। ভাইরাল এই ট্রেন্ডে যোগ দিয়েছেন বিনোদনজগতের তারকারাও। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।
১৫ ঘণ্টা আগে