
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার টন ভাঙা পাথর আমদানি করা হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ পাথর আসে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম।
মো. সামাউল ইসলাম বলেন, ভারতীয় ৩৯টি ট্রাকে করে ১ হাজার টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথরগুলো বন্দর থেকে খালাস করবে।
স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ এগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছে। আমদানি করা পাথর থেকে আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে।
মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক বলেন, বন্দর দিয়ে নতুন করে আরও ১ হাজার টন ভাঙা পাথর আমদানি করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ পাথর আমদানি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত সাইবার মনিটরিংয়ে দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়া সাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। তদন্তে বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে...
৩ মিনিট আগে
খুলনা নগরীর লবণচরা থানাধীন এলাকায় এক দিনে দুই যুবক হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। দুই হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
৭ মিনিট আগে
গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ ...
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।
১৬ মিনিট আগে