
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
সংগঠনের সভাপতিত্রয় সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ৪ অক্টোবর বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় বাহাউদ্দিন বাহার ‘মদমুক্ত পূজা’ করার যে সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি তাঁর সাম্প্রদায়িক চেহারায় পূজার্থীদের সামনে উন্মোচিত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মদ’ পূজার আনুষঙ্গিক কোনো বিষয় কখনো ছিল না, আজও নেই। মদের জন্য পূজার সংখ্যা বাড়ছে বলে তিনি যে মন্তব্য করেছেন তা তাঁর ‘রাজনীতিক’ ও ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়কে জনসমক্ষে নিঃসন্দেহে ভূলুণ্ঠিত করেছে। কারণ, কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা ব্যঙ্গ করতে পারে না। ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বিবৃতিতে এ মর্মে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হলে তার খেসারত দিতে হবে।
১৩ অক্টোবর ছাত্র ও যুব ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ
মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং শারদীয় দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ১৩ অক্টোবর শুক্রবার যৌথভাবে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনের ডাক দিয়েছে। ঢাকায় এ কর্মসূচি পালিত হবে ওই দিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে।

রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে
ফেনীতে অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবল মারা গেছেন। তার নাম জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে ছটফট করতে থাকলে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁসের বাচ্চা পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে কাউসার আলী (২ বছর ৬ মাস) ও নূর হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলার সময় হাঁস পালনের জন্য খনন করা গর্তের পানিতে পড়ে যায় তারা।
১ ঘণ্টা আগে