পটুয়াখালীর দুমকিতে ডিবি পুলিশের পোশাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের খলিলুর রহমান (৪৫), পটুয়াখালী সদরের কালিকাপুর এলাকার রিপন হাওলাদার (৩৩) ও মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের রুবেল বিশ্বাস (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে দুমকি পুলিশের তিন সদস্যের একটি টহল দল চেকপোস্টে একটি সাদা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৩-৯০৬৬) গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসের লোকজন নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। তাতে সন্দেহ হলে টহল পুলিশের সদস্যরা তাঁদের গাড়ি থেকে নামতে বলেন। এরপর তল্লাশি চালিয়ে একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।
একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড় দিলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে ধরে ফেলে। তবে অন্য তিনজন পালিয়ে যায়। এ সময় আলমগীর নামের পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ডাকাতদের কাছ থেকে ৪ লাখ ৬১ হাজার টাকা, ডিবি পুলিশের দুটি পোশাক, একটি ওয়াকিটকি ও ঢাকা মেট্রো চ-১৩-৯০৬৬ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, আটক তিনজন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে