এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। মাইক্রোসফট, মেটা, গুগল ও এনভিডিয়ার মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
ই-কমার্স কোম্পানিটি বলছে, এনথ্রোপিকের কিছু শেয়ারের জন্য ১২৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে, যা পরে ৪০০ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হতে পারে। গুগলের বার্ড ও মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআইয়ের মতো এআইভিত্তিক চ্যাটবট চালায় এনথ্রোপিক।
প্রতিবেদনে বলা হয়, গুগলকেও বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করে এনথ্রোপিক। কোম্পানিটি আগামী দুই বছরে ৫০০ কোটি ডলার আয় করার পরিকল্পনা করছে। এই কোম্পানি এরই মধ্যে ক্লদ নামে নিজের চ্যাটবট তৈরি করেছে। এর দুটি ভার্সনও এসেছে।
এ মাসের শুরুতে চ্যাটবটের ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।
এনথ্রোপিক ও অ্যামাজনের চুক্তির তথ্য অনুযায়ী, প্রাথমিক ক্লাউড পরিষেবা হিসেবে অ্যামাজনের ক্লাউড সার্ভিস (এডব্লিউএস) ব্যবহার করবে এনথ্রোপিক। ভবিষ্যৎ চ্যাটবট মডেলের ভিত্তি তৈরি, প্রশিক্ষণ ও বিস্তারে এডব্লিউএসের ট্রেইনিয়াম ও ইনফারেন্সিয়া চিপ ব্যবহার হবে।
অ্যামাজনে প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এক বিবৃতি বলেন, এনথ্রোপিকের সঙ্গে চুক্তির ফলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
স্পার্ক ক্যাপিটাল, সেলসফোর্স, সাউন্ড ভেঞ্চারস, মেনলো ভেঞ্চারস ও জুমের মতো কোম্পানিগুলোও এনথ্রোপিকের সমর্থক। কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল।
এনথ্রোপিক এক বিবৃতি বলেছে, অত্যাধুনিক মডেলগুলো প্রশিক্ষণের জন্য ব্যাপক কম্পিউট পাওয়ার ও গবেষণা প্রোগ্রাম দরকার। অ্যামাজনের বিনিয়োগ ও এডব্লিউএসের ট্রেইনিয়াম এবং ইনফরেন্সিয়া চিপ এআই প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও গবেষণাকে এগিয়ে নেবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে শিশুদের জন্য ‘সুপারভাইজড কিড অ্যাকাউন্ট’ চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে সন্তানরা ইউটিউবে কী ধরনের ভিডিও দেখবে, কতক্ষণ দেখবে এবং কোন কোন ফিচার ব্যবহার করতে পারবে—সেসব নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে অন্তত পাঁচটি নতুন আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। একই সঙ্গে বাজারে নিজেদের অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে ফোল্ডেবল (ভাঁজ করা যায় এমন) আইফোন উৎপাদনের পরিকল্পনাও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক প্রযুক্তি শিল্পজুড়ে যন্ত্রাংশের..
৭ ঘণ্টা আগে
চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
৩ দিন আগে