যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। নিউজিল্যান্ড দলের অবস্থা এখন তেমনি। বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পুরোদমে সুস্থ পেতে টুর্নামেন্ট শুরুর আগে তারা সিদ্ধান্ত নিয়েছে দ্বিপক্ষীয় সিরিজে অদল-বদল করে খেলোয়াড়দের খেলানোর। তবে সেই আশা হয়তো তাদের পূরণ না-ও হতে পারে।
কেননা, বিপদের আশঙ্কার জায়গায় কিউইদের বিপদ নেমে এসেছে। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে টিম সাউদির চোট সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপকে বড় ধাক্কা দিয়েছে। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে জো রুটের ক্যাচ নিতে গিয়ে অভিজ্ঞ পেসারের ডান হাতের বুড়ো আঙুলের হাড় স্থানচ্যুত হয়েছে। চোট পেয়ে মাঠ ছাড়ার পর পরে ব্যাটিংও করতে নামেননি তিনি। এতে করে বিশ্বকাপে খেলা নিয়ে ৩৪ বছর বয়সী পেসারকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সাউদি বিশ্বকাপে খেলতে পারবেন কি না তা জানা যাবে আজ। গতকাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে বলেছে, ‘আগামীকাল (আজ) যখন তার চোট মূল্যায়ন করা হবে। তখন বোঝা যাবে পুনর্বাসনের সময়রেখা কেমন হবে।’
গতকাল শেষ হওয়া চার ম্যাচের ওয়ানডে সিরিজে সাউদির আগে চোটে পড়েছিলেন কিউইদের আরও দুই ক্রিকেটার। যদিও পরে ড্যারিল মিচেল ও ফিন অ্যালেন সুস্থ হয়ে উঠেছেন। দুই সতীর্থর মতো সাউদি দ্রুত সুস্থ হতে পারবেন কি না তাই এখন দেখার বিষয়। এমনিতেই ওয়ানডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা রয়েছে নিউজিল্যান্ড। তার ওপর অভিজ্ঞ পেসারের চোট। দুই তারকা ক্রিকেটারকে স্কোয়াডে রেখেই অবশ্য বিশ্বকাপের দল ঘোষণা করেছে এনজেডসি।
সাউদির দুঃসংবাদের দিন সিরিজও হেরেছে কিউইরা। ৩–১ ব্যবধানে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা। গতকাল সিরিজ সমতার ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে হেরেছে কিউইরা।

৮১ মিনিটে যখন তিনি সাইডলাইন পেরিয়ে মাঠে নামলেন, আটলান্টার আকাশ তখন আলবিসেলেস্তেদের জন্য এক চরম উৎকণ্ঠার চাদরে ঢাকা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড তখন ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর।
৩ ঘণ্টা আগে
এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনার সামনে তখন সময়ই যেন সবচেয়ে বড় প্রতিপক্ষ। ইংল্যান্ডের রক্ষণ ভাঙার পথও মিলছিল না। একজনের ওপরেই তাকিয়ে থাকতে হয়েছে তখন। তিনিও চেষ্টার কমতি রাখেননি।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউজার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে স্পেন। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের সামনে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান বলছে, কেউই কারও চেয়ে এগিয়ে নেই।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।
৮ ঘণ্টা আগে