
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি তারিখসংবলিত একটি ছবি ঘুরছে। এটিকে শতভাগ গুজব বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
ইসি আহসান হাবিব সাংবাদিকদের বলেন, ‘এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয়, আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশ্যে কে বা কারা এমন ভুল ও বানোয়াট তথ্য প্রচার করছে, সে বিষয়ে আমাদের ধারণা নেই। তবে যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি, সেই লক্ষ্যে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষণা করবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে তফসিল ঘোষণা হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও ভোটের তারিখ উল্লেখ রয়েছে। বিষয়টি ইসির নজরে আসার পর এ নিয়ে কথা বলেন মো. আহসান হাবিব খান।
ইসি আহসান হাবিব আরও জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো সংসদ নির্বাচনের তফসিলটি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত প্রথম তফসিলের সঙ্গে মিল রয়েছে। দুষ্ট চক্র হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য গতবারের তফসিলটি এবারের বলে চালিয়ে দিচ্ছে। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে ফেসবুক ও টিকটকের সঙ্গে বৈঠক করেছে ইসি। এর মধ্যেই তফসিল নিয়ে এই গুজব রটল।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়।
১ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান...
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
৭ ঘণ্টা আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
৮ ঘণ্টা আগে