আগামী মাসে অ্যাপল কোম্পানির নতুন সিরিজ আইফোন ১৫ প্রো মডেল বাজারে আসছে। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে সোনালি ও গাড় বেগুনি রঙ থাকছে না। এই সিরিজে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে।
নতুন মডেল দুটিতে স্পেস ব্ল্যাক (কালো) ও সিলভার (রুপালি) রঙের পাশাপাশি ডার্ক ব্লু (গাড় নীল) ও টাইটান গ্রে (ধূসর) ব্যবহার করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’ এর বরাত দিয়ে গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
আইফোন ১৫ প্রো মডেলে শক্তিশালী ৩ এনএম এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে, যা ফোনটির কর্মক্ষমতা ও ব্যাটারির দক্ষতা বৃদ্ধি করবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সে নতুন অপটিক্যাল জুমসহ পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারমান এর আগে দাবি করেন, অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে। এর ফলে ফোনগুলো আরও টেকসই ও হালকা হবে। তিনি বলছেন, আইফোন ১৫ সিরিজ সেপ্টেম্বরের ১২ তারিখে বাজারে চালু করা হবে।
এদিকে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুটি কাল, নীল, সবুজ, গোলাপী ও হলুদ রঙে পাওয়া যাবে।
আইফোন ১৫ সিরিজের প্রতিটি ফোনে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ইউএসবি টাইপ সি পোর্টের ফলে আইফোনে ডেটা ট্রান্সমিশনের গতি বেড়ে যাবে।
তথ্যসূত্র সঠিক হলে, ফোনগুলোর ডেটা ট্রান্সমিশনের গতি হবে ৪০ জিবিপিএস। ফোনটিতে আধুনিক ইউএসবি কানেক্টরসহ ৩৫ ওয়াটের চার্জার থাকবে। চারটি মডেলেই ডাইনামিক আইল্যান্ড ফিচারটি থাকবে।

কর্মব্যস্ত নাগরিক জীবনে ‘ছুটি’ শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এক চিলতে স্বস্তি। আমরা অনেকেই ভাবি, দিন-রাত এক করে ছুটি না নিয়ে কাজ করলেই বুঝি ভালো কর্মী হওয়া যায়। নতুন চাকরি, পদোন্নতির প্রতিযোগিতা কিংবা টেবিলের ওপর জমে থাকা কাজের পাহাড়। এসব নিয়ে ভয়ে অনেকেই ছুটি নিতে রীতিমতো অপরাধবোধে ভোগেন।
১ ঘণ্টা আগে
বছরের অর্ধেকটা সময় দেখতে দেখতে কেটে গেল। ক্যালেন্ডারের পাতা উল্টে বছরের বাকি দিনগুলোর দিকে তাকিয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার একটা তাগিদ অনুভব করা স্বাভাবিক। এই নতুন করে গোছানোর তালিকায় সবার আগে আসতে পারে আমাদের আলমারি বা ওয়ার্ডরোব।
৩ ঘণ্টা আগে
‘শিশু খেতে চায় না’ বা ‘শিশুকে জোর করে খাওয়াতে হয়’—এই অভিযোগ আমাদের দেশে কমবেশি সব মায়ের। কিন্তু শিশু কেন খেতে চায় না, একথা কি কখনো ভেবে দেখেছেন? জন্মের পর শিশুর প্রথম ও প্রধান খাবার থাকে মায়ের বুকের দুধ। যেসব মা শিশুকে বুকের দুধ পান করাতে পারেন না, তাঁরা চিকিৎসকের পরামর্শে ফর্মুলা দুধ দিয়ে থাকেন।
৭ ঘণ্টা আগে
এখন প্রায় সবার ঘরে পাকা আম রয়েছে। ছোট-বড় সবাই এই ফল খেতে দারুণ ভালোবাসে। বিকেলের নাশতা তৈরির জন্য এই গরমের মধ্য়ে চুলা জ্বালাতে ইচ্ছা না করলে আম-চিড়া উপভোগ করতে পারেন। আপনাদের জন্য আম-চিড়ার একটি ভিন্ন রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৯ ঘণ্টা আগে