
জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমেই বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এতে করে বাহরাইনসহ বিশ্বের অনেক দেশেরই তলিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই আশঙ্কা থেকে বাঁচতে এবার দেশের চারদিকের সমুদ্র উপকূলে উঁচু দেয়াল তুলবে বাহরাইন। সম্প্রতি দেশটির তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। পাশাপাশি সমুদ্র সৈকত প্রশস্ত করা, সৈকত সংলগ্ন ভূমি উঁচু করার মতো পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরাইনের তেল ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন মোবারক বিন দিনা বলেছেন, ‘বাহরাইন খুবই নাজুক অবস্থানে রয়েছে। আমাদের প্রধান যে হুমকি তা মূলত নীরব হুমকি এবং তা হলো—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।’ তিনি জানান, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি পাঁচ মিটারের মতো (প্রায় সাড়ে ১৬ ফুট) বাড়ে তবে দেশের অধিকাংশই ডুবে যাবে। এমনকি বাহরাইনের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তাও ডুবে যাবে।
বাহরাইনের রাজধানী মানামার অ্যারাবিয়ান গালফ ইউনিভার্সিটির অধ্যাপক সাবাহ আলজেনাইদের গবেষণা বলছে, এমনকি অর্ধ মিটার থেকে দুই মিটার উচ্চতা বাড়লেও বাহরাইনের ১৮ শতাংশ এলাকা ডুবে যাবে।
বাহরাইন কর্তৃপক্ষ এরই মধ্যে হিসেব করেছে যে, ১৯৭৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে ১ দশমিক ৬ থেকে ৩ দশমিক ৪ মিলিমিটার পর্যন্ত হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সেই ধারাবাহিকতা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে বাহরাইনের আশপাশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় অর্ধ মিটার। এর ফলে দেশটির উপকূলীয় অঞ্চলকে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি দেশটির পানির সংকট তৈরি করতে পারে।
বিষয়টি নিয়ে আলোকপাত করতে গিয়ে বিন দিনা বলেন, ‘এসব কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি বাহরাইনের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। তাই আমাদের হয় সমুদ্র সৈকতকে আরও প্রশস্ত করতে হবে (সমুদ্রের ভেতরে গিয়ে এলাকা বাড়াতে হবে) অথবা কিছু কিছু এলাকায় উঁচু পাথরের দেয়াল তুলতে হবে কিংবা সমুদ্র উপকূলবর্তী এলাকার ভূমির উচ্চতা বাড়াতে হবে।’
বিন দিনা বলেন, ‘এটি আমাদের বিস্তারিত পরিকল্পনার একটি অংশ মাত্র এবং এটি আগামী ১০ বছরের মধ্যে সরকারি অর্থায়নে বাস্তবায়ন করতে হবে।’

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও খরার প্রভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার (৫ আগস্ট) অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে হাঙ্গেরিতে বিদ্যুতের ওপর চাপ কমাতে সরকার জনগণ ও শিল্পপ্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
নিষেধাজ্ঞা সত্ত্বেও চিকিৎসার উদ্দেশে (ওষুধ হিসেবে) গাঁজা চাষ ও ব্যবহারের বৈধতা দিয়েছে নেপালের গণ্ডকী প্রদেশ সরকার। গত সোমবার (৩ জুলাই) প্রদেশটির প্রধান (গভর্নর) বিতর্কিত আইনটি অনুমোদন দেওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাথমিক নির্বাচনে (প্রাইমারি) জয়ের পথে রয়েছেন বামঘেঁষা রাজনৈতিক আবদুল এল-সাইয়েদ। সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি চারবারের কংগ্রেস সদস্য এবং মধ্যপন্থী প্রার্থী হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেছেন...
৮ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়িত প্রেক্ষাপটে রাশিয়ায় নতুন এক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যম ও কর্মকর্তারা যাঁদের ‘ব্ল্যাক উইডো’ নামে অভিহিত করছেন, তাঁদের বিরুদ্ধেই এই অভিযোগ।
৮ ঘণ্টা আগে