
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জানফাদা’ বা ‘ইরানের জন্য আত্মত্যাগ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ ছিল নারীদের জন্য প্রথম বিশেষ সামরিক প্রশিক্ষণ কর্মসূচি। এতে অংশগ্রহণকারীদের রাইফেল ও হ্যান্ডগান ব্যবহার এবং গুলি চালানোর কৌশল শেখানো হয়। পাশাপাশি যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলার প্রশিক্ষণও দেওয়া হয়।
‘স্যাক্রিফিশিয়াল ভলান্টিয়ার্স’ প্রচারাভিযানের মুখপাত্র সাসান জারে বলেন, ইমাম হোসেইন স্কয়ারে এমন ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক। তারা ইরানে এসে দেশটির মানুষের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী। দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের কাছ থেকেও অস্ত্র প্রশিক্ষণ ও যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি চেয়ে বহু আবেদন পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
৪৫ বছর বয়সী প্রশিক্ষণার্থী রাহেলে ঘাদিরি বলেন, যুদ্ধের সময় অস্ত্র ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের পরিবার ও এলাকার মানুষকে রক্ষার সক্ষমতা অর্জন এবং মানসিকভাবে প্রস্তুত থাকা তাঁর ভয় কমাতে সহায়তা করবে।
এর আগে ইরান বেসামরিক নাগরিকদের জাতীয় প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করে। এক দিন আগে তেহরানের হাফত-এ তির স্কয়ারেও আরেকটি বেসামরিক সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়। সেপ্টেম্বরে ‘জানফাদা-ই ইরান’ কর্মসূচির সঙ্গে যুক্ত সরকারি সমাবেশে তেহরানে কয়েক লাখ মানুষ অংশ নেন।
এদিকে মার্কিন তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট গত সপ্তাহে সান দিয়েগো ঘাঁটি ছেড়েছে। এটি অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুতে পারস্য উপসাগরে পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে তিনি ‘খুব শিগগিরই’ সিদ্ধান্ত নিতে পারেন।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহিও সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে এর পরিণতি পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়বে।

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৪ ঘণ্টা আগে