
ঢাকার সবকটি প্রবেশমুখে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি জেলা পুলিশও প্রবেশমুখগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে। ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ কম। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো স্পটেই বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিতে আসতে দেখা যায়নি।
আজ শনিবার সকালে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ ঘুরে এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
ইতিমধ্যে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন ডিএমপির অনুমতি না পেয়ে কর্মসূচি প্রত্যাহার করলেও বিএনপি কর্মসূচি পালনের ঘোষণায় অনড় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা খুবই কম। বিশেষ করে যাত্রীবাহী বাস অল্পসংখ্যক চলতে দেখা গেছে। সাধারণ মানুষের সমাগম খুবই কম। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। বাইরে থাকা লোকজনের মধ্যে বেশির ভাগই ঢাকার বাইরে থেকে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসেছেন।
মূল সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যায়নি। রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাব, কাঁটাবন, নিউ মার্কেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অন্যদিকে ঢাকায় প্রবেশমুখের অন্যতম একটি গাবতলী। এই প্রবেশমুখের খালেক পাম্পসংলগ্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা, তবে সেখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাউকে দেখা যায়নি। যদিও কর্মসূচি বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা।
বিএনপির পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে। আজ শনিবার সকালে প্রতিটি স্পটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পরিস্থিতি হতে দেওয়া যাবে না।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে