
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো ওই বিশেষ বার্তায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কর্তৃপক্ষের বেআইনি আদেশে বা চাপে পড়ে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী এত দিন অন্যায়, অবৈধ ও বেআইনি কাজ করেছেন, তাঁরা এখন থেকে যদি আর এ ধরনের অন্যায়, অবৈধ ও বেআইনি কাজ না করেন, তাহলে তাঁদের আগের ভূমিকা সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।’
বার্তায় বিএনপির মহাসচিব দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী শাসনামলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, এমনকি জেল-জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে বলে বিএনপির বিরুদ্ধে এ ধরনের একটি অপপ্রচার চালানো হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সিভিল ও পুলিশ প্রশাসনের অতি নগণ্যসংখ্যক দুর্নীতিপরায়ণ ও দলবাজ কর্মকর্তা অপপ্রচার চালাচ্ছেন যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী শাসনামলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, এমনকি জেল-জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে। বোঝা যায়, অনির্বাচিত ও অবৈধ আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যেসব ষড়যন্ত্র করছে, এমন অপপ্রচার সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনগণের সমর্থনে যদি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর চাকরির সুরক্ষা নিশ্চিত করা হবে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বা কাউকেই তা করতে দেওয়া হবে না। উপরন্তু, বিগত ১৫ বছর যেসব কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর প্রদান, দীর্ঘদিন ওএসডি রাখা এবং পদোন্নতিবঞ্চিত করা হয়েছে, তাঁদের প্রতিও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান ফখরুল। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘এ দেশের সন্তান হিসেবেও দেশে আইনের শাসন সমুন্নত রাখা আমাদের সবার কর্তব্য। বিএনপি একান্তভাবেই প্রত্যাশা করে, সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে কাজ না করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবেন।’

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোন আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দলটি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের দলের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানান।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। আজ মঙ্গলবার শফিকুর রহমানের সংসদ ভবনস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের সুচিকিৎসার দাবি জানান।
৩ ঘণ্টা আগে