সবার বাড়িতেই কমবেশি
কিছু জিনিস রয়েছে, যা একদমই অপ্রয়োজনীয়। বিভিন্ন সময় আমরা নানা জিনিস কিনে ঘর ভরিয়ে ফেলি। একসময় দেখা যায়, সেসব জিনিস আমাদের তেমন কোনো কাজে তো লাগেই না বরং শেলফ বা ঘরের বিভিন্ন কোণে জমে থাকে বলে ঘর অপরিচ্ছন্ন দেখায়। তাই অপ্রয়োজনীয় জিনিসগুলো বিদায় করে বাসা করে তুলুন প্রশান্তির জায়গা।
তালিকা তৈরি করুন
বাসায় যেসব জিনিস কোনো কাজেই আসছে না বা আর ব্যবহার করা হবে না, সেগুলোর একটা তালিকা তৈরি করুন। যেমন খালি বোতল, পুরোনো খেলনা, মেয়াদোত্তীর্ণ জিনিস, ফ্রিজের অপ্রয়োজনীয় জিনিস, ভাঙা বা পুরোনো শো-পিস, পুরোনো থালাবাসন ইত্যাদি। তারপর একে একে সব বের করে ফেলে দিন।
একটা দিন ঠিক করুন
যেহেতু তালিকা ধরে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার কাজটি সময়সাপেক্ষ, তাই অবশ্যই যেকোনো ছুটির দিনকে এই কাজের জন্য বেছে নিন। সেদিন কোন সময়ের মধ্যে কাজটি শেষ করবেন, সেটিও আগেই ঠিক করে নিন।
জিনিসগুলো তিন ভাগে ভাগ করুন
রিসাইকেল, কাউকে দিয়ে দেওয়া, ফেলে দেওয়া—এই তিন ভাগে জিনিসগুলো ভাগ করে নিন। কারণ, পুরোনো বলেই যে সব একেবারে ফেলে দিতে হবে, তা নয়। কিছু রিসাইকেল করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা যায়। আর কিছু জিনিস একেবারে ফেলে না দিয়ে কাউকে দিয়ে দিন।
মন স্থির রাখুন
অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসগুলো জড়ো করার পরও আমরা ফেলে দিই না। আবার তুলে রাখি এই ভেবে যে পরে হয়তো কাজে লাগবে। এমনটা করবেন না। মনে মনে একদম স্থির করুন যে আজকে বাসা থেকে সব অপ্রয়োজনীয় জিনিস সরিয়েই ছাড়ব।
অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করুন
বাসা থেকে অপ্রয়োজনীয় জিনিস সরানোর পর দেখবেন অনেক ভালো লাগবে, প্রশান্তি লাগবে। তাই এর পর থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করতে ভুলবেন না যে জিনিসটা আদৌ আপনার লাগবে কি না। দেখবেন এভাবে কেনাকাটা করলে বাসায় আর অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্তূপ তৈরি
হবে না।
সূত্র: কান্ট্রি লিভিং

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১০ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৫ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৭ ঘণ্টা আগে