বিরাট কোনো লাভের তথ্য নেই। তালিকাভুক্তির পর থেকে কখনোই বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। সামনে ব্যাংকের ব্যবসা বা বিনিয়োগ প্রসারে বড় কোনো পরিকল্পনার কথাও জানা যাচ্ছে না। তারপরও ৯ মাস ধরে সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে পড়ে থাকা রূপালী ব্যাংকের শেয়ার হঠাৎ করেই চাঙা। কোন জাদুর কাঠির স্পর্শে মাত্র ১০ কার্যদিবসে শেয়ারটির দাম ৪৪ শতাংশ বাড়ল—এই নিয়ে বাজারজুড়ে শোরগোল শুরু হয়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারটির দাম মাত্র ১৭ পয়সা বেড়েছে। এই খবরকে কাজে লাগিয়ে একটি চক্র শেয়ারটি নিয়ে খেলছে। এ ছাড়া এমন দাম বাড়ার কোনো কারণ থাকতে পারে না।
পুঁজিবাজারে তালিকাভুক্তির পর বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদানের ইতিহাস নেই ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের। স্টক ডিভিডেন্ড বা বোনাস লভ্যাংশ দিয়ে শুধু কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে।
গত সোমবার ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম এবং লেনদেন বেড়েছে, তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
২০২১ সালে ধস নামার পর ২০২২ সালে আয় প্রায় দ্বিগুণ হয়েছে। তবে তা ২০২০ সালের আয়কে ছাড়াতে পারেনি। এ ছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে কেবল ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২১ পয়সা, যা এ বছর হয়েছে ৩৮ পয়সা।
এখানেই শেষ নয়। ব্যাংকটির ২০২২ সালের আর্থিক প্রতিবেদনে প্রভিশন ঘাটতির কথা উল্লেখ করেছে নিরীক্ষক। যদিও এর জন্য চলতি বছর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সময় পেয়েছে ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংকের ৩৫২ কোটি টাকা ইডিএফ ফান্ড ও অন্যান্য ধারের বিপরীতে ব্যাংকটির ওই বছর পর্যন্ত কোনো সম্পদ ছিল না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে ব্যাংকটি অমীমাংসিত ফরেন কারেন্সিও সেটেল করা হয়নি বলে জানানো হয়। এ ছাড়া বেশ কিছু অসংগতি পাওয়া যায় আর্থিক হিসাবে।
অথচ শেয়ারটির দর গত বছরের ১৭ অক্টোবর থেকে গত ৩ জুলাই পর্যন্ত ২৫ টাকা ২০ পয়সায় আটকে ছিল, যা শেয়ারটির ফ্লোর প্রাইস। মাঝে কেবল ২২ জানুয়ারি ১০ পয়সা বেড়ে সামান্য কিছু শেয়ার লেনদেন হয়। এরপর হঠাৎ শেয়ারদরের শিকল ছিঁড়ে ক্রমাগত ওপরের দিকে উঠতে থাকে ৪ জুলাই থেকে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৩ জুলাই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৫ টাকা ২০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে প্রতিটি শেয়ারের দাম গত সোমবার পর্যন্ত ৩৬ টাকা ২০ পয়সায় ঠেকে। অর্থাৎ এই সময়ে ১১ টাকা বা ৪৩ দশমিক ৬৫ শতাংশ দর বেড়েছে।
এ বিষয়ে ট্রেজার সিকিউরিটিজের শীর্ষ কর্মকর্তা মোস্তফা মাহবুব উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, এ বছরের প্রথম প্রান্তিকে কেবল ১৭ পয়সা আয় বৃদ্ধির খবরকে কাজে লাগাচ্ছে কেউ কেউ। এ ছাড়া ব্যাংকটির হিসাবে আহামরি কিছুই হয়নি। এমন দর বাড়ার কোনো কারণ থাকতে পারে না।
এসব বিষয়ে জানতে কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি।

বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫০ তম শাহাদতবার্ষিকী আজ। শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটির পক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর ভাই ও মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা...
৩ ঘণ্টা আগে
প্রকল্পটির আওতায় ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫–৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
৩ ঘণ্টা আগে