
জামায়াতে ইসলামী যদি ভবিষ্যতে আবারও সহিংসতা চালায়, তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি আমবাগান পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘জামায়াত ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে সহিংসতা করেছে, ভবিষ্যতে করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’
বিএনপির এক দফা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি যতই দফা দিক, কোনো দফাই তাদের কাজে আসবে না। বিএনপি নিজেরা তাদের কবর খুঁড়ে গর্তে ঢুকে আছে, আর কোনো দিন বের হতে পারবে না। ফলে হাজারো আন্দোলন করে সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন বানচালকারিদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে। কেউ যদি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।’
সারা দেশে আম উৎপাদন ও সহজে বিদেশে রপ্তানির লক্ষ্যে আমচাষিদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমকে শিল্প হিসেবে গড়ে তুলতে। আম যেন সারা দেশে উৎপাদন হয় এবং খুব সহজেই বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে—এই লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। কৃষি ব্যাংক অল্প সুদে ঋণ দেবে। চাষি ও উদ্যোক্তারা সেই ঋণ নিয়ে আম চাষ করবেন।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
৪২ মিনিট আগে
আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান এক ডলারের নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে নেমে সাথী আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। দিনভর অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে