
ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। চার নিখোঁজের মধ্যে শুধু জাহাজের গিজার হৃদয়ের মরদেহ আজ রোববার উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এদিকে গতকাল শনিবার উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার।
এর আগে গতকাল সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। রাত থেকে তেল অপসারণের পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে ওঠে। গতকাল তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। এর পর বিকেলে ডুবতে থাকে নদীতে। তবে রাতেই তেল অপসারণ করতে থাকায় ভেসে ওঠে। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জাহাজ-সংশ্লিষ্টরা। ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ থেকে গতকাল মাঝ রাত পর্যন্ত ৪ লাখ লিটার তেল খালাস করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করে জাহাজ ও তেল উদ্ধারে কাজ চালানো হচ্ছে।
জাহাজ আপাতত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সিলেটের হবিগঞ্জে।
সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, আগুনে দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধারকাজ চলছে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
৫ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৫ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের সাত শ্রমিক পালিয়ে গেছেন। কাউকে আটক করা যায়নি।
১৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৮ মিনিট আগে