সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেতে বাছাইপর্ব খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ড বিশ্বকাপে সেবার উতরে গেলেও এবার পারল না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ভারত বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েছে তাদের।
গ্রুপপর্বেই বিশ্বকাপে খেলার কাজটা কঠিন করেছিল ক্যারিবিয়ানরা। শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে সুপার সিক্সের তিনটি ম্যাচই জিততে হতো তাদের। সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পরাজয় কামনা করতে হতো তাদের। কিন্তু নিজেদের কাজটাই ঠিকমতো করতে পারল না তারা। সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের। ক্যারিবিয়ানরা বাকি দুই ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না।
এতে প্রথমবারের মতো কোনো ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারছে না ক্যারিবিয়ানরা। এবারের আগে হওয়া ১২ সংস্করণের প্রতিটিতেই খেলেছে তারা। অন্যদিকে প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে স্কটিশরা। সমান ৬ পয়েন্টে তাদের উপরে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
ওয়ানডেতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড। সব মিলিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ৪২ রানে হারিয়েছিল তারা। অস্ট্রেলিয়ায় হওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তাদের কাছে হেরেই শুরুতে ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে আয়ারল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ওয়ানডের মতো সমান দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীরা। এবারও ঠিক তেমনটাই হলো। স্কটল্যান্ডের কাছে হেরে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হলো।
হারারেতে আজ শুরু থেকেই মন্দ ভাগ্য ওয়েস্ট ইন্ডিজের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসে তারা। ৬ বলে স্কোরশিটে কোনো রান না করেই বিদায় নেন জেসন চার্লস। তাঁর দেখানো পথেই দ্রুত ফিরে যান শামারাহ ব্রুকস। সতীর্থের মতো তিনিও কোনো রান করেননি। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকেন ক্যারিবিয়ানরা। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে দলীয় রান এক শ হবে কি না তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেখান থেকে দলকে ১৮১ রানের স্কোর এনে দেন সপ্তম উইকেটে দুর্দান্ত জুটি গড়া জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। শেফার্ড ৩৬ রানে আউট হয়ে গেলে তাঁদের ৭৭ রানের জুটি ভেঙে যায়। সতীর্থের আউটের পর ৪৫ রানে ফেরেন হোল্ডারও। দুজনই দলীয় ১৫৮ রানে আউট হন। শেষ পর্যন্ত ১৮১ রান করতে পারে ক্যারিবিয়ানরা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে স্কটল্যান্ডের সেরা বোলার ব্র্যান্ডন ম্যাকমুলেন।
কম রানের লক্ষ্যে দিয়েও শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম বলেই ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে আউট করেন হোল্ডার। শুরুতে ধাক্কা খেলেও ম্যাচে ঘুরে দাঁড়ায় স্কটিশরা। দ্বিতীয় উইকেটে ১২৫ রানের দুর্দান্ত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ম্যাচ থেকে ছিটকে দেন ম্যাকমুলেন-ম্যাথু ক্রস। ৬৯ রানে ম্যাকমুলেন আউট হলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন ক্রস। ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে দলকে প্রথম জয় উপহার দেন তিনি।

ম্যানচেস্টার সিটি কি ঘুরে দাঁড়াতে পারবে? সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো খানিকটা কঠিনই বটে। ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গার্দিওলা শোনালেন আশার বাণী। সিটির কোচ জোর দিয়ে বলেছেন
৩ মিনিট আগে
নেইমার কি থাকছেন নাকি থাকছেন না—এই আলোচনাটা চলছিল গত কদিন ধরে। অবশেষে উত্তর মিলল গত রাতে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি নেইমারের।
২৬ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১৩ ঘণ্টা আগে