নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপাজয়ের লক্ষ্যে দুর্দান্ত খেলছে বাংলাদেশ ‘এ’ দল। আজ ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত বোলিংয়ে ভুগেছে ভারতীয় ‘এ’ দল। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে করতে হবে ১২৮ রান।
মংকক গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্বেতা শেহরাওয়াত। অধিনায়ক শ্বেতা ও ইউ ছেত্রীর উদ্বোধনী জুটি সাবলীলভাবে এগোচ্ছিল। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি নাহিদা আকতার। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ১৩ রান করা শ্বেতাকে বোল্ড করেন নাহিদা। ভারতের রান তখন ১ উইকেটে ২৮ রান। এরপর রাবেয়া খানের বলে বোল্ড হয়ে দ্রুত আউট হয়ে যান ছেত্রী। ২০ বলে ২২ রান করেন ভারতীয় এই ওপেনার।
৪৩ রানে ২ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন গঙ্গাদি তৃষা। তৃতীয় উইকেট জুটিতে দিনেশ বৃন্দা-তৃষা যোগ করেন ২৭ রান। তৃষাকে ফিরিয়ে জুটি ভাঙেন সুলতানা খাতুন। তৃষার পর সুলতানা ফিরিয়েছেন বৃন্দাকেও। ২৯ বলে ৩৬ রান করে বৃন্দা আউট হলে ভারতের স্কোর ৪ উইকেটে ৯১ হয়ে যায়। এখান থেকেই সাময়িক ধস নামে ভারতের ইনিংসে। ৪ উইকেটে ৯১ থেকে ৭ উইকেটে ১০৫ হয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রান করে ভারত। সর্বোচ্চ ৩৬ রান করেন বৃন্দা। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার ও সুলতানা খাতুন। স্বাগতিকদের দেওয়া ১২৮-এর লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভারে ২ উইকেটে ২৩ রান করেছে বাংলাদেশ।

দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর লক্ষ্যেই যেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যতবার সংবাদ সম্মেলন করেছেন বা সংবাদমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছেন, তিনি তাঁর কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেছেন। ভবিষ্যতে কী কী করবেন, আজ সেটার এক রূপরেখা উপস্থাপন
১৮ মিনিট আগে
ইতিহাসের পুনরাবৃত্তি নাকি বাংলাদেশের প্রতিশোধ—এর উত্তর জানতে আর অল্প কিছু সময়ের অপেক্ষা। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। হংকংয়ের মংকং ক্রিকেট গ্রাউন্ডের সেই হারের বদলা নেওয়ার সুযোগ আজ বাংলাদেশের সামনে। ব্যাংককের
১ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে পরিবেশের সঙ্গে তখনো ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারেননি। এর মধ্যেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীকে উড়াল দিতে হলো আরেক দেশে। এশিয়ান কাপ খেলতে আজ দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগে