
ফরিদপুরের সালথায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন মহিদুল শেখ (২৫) নামে এক প্রবাসফেরত যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সুলমানসেন গ্রামে এ ঘটনা ঘটে।
মহিদুল ওই গ্রামের মৃত কুসেই শেখের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা সঠিকভাবে কেউ বলতে পারেননি।
মহিদুলের মা সালমা বেগম বলেন, ‘মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে তিন মাস আগে দেশে ফেরত আসে। বাড়িতে আসার পরেও মানসিকভাবে অসুস্থ ছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল তার নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় ঘরে গিয়ে দেখি নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছেলেটা কী কারণে তার নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে, তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।’

অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ...
১৫ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন তেলিয়াপাড়া চা বাগানের নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে...
৩৩ মিনিট আগে
জ্বর নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ডেঙ্গু নির্ণয়ের সব পরীক্ষা হাসপাতালে করা যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে রোগীদের। পাশাপাশি প্রয়োজনীয় কিছু স্যালাইনও বাইরে থেকে কিনতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
২০০৭ সালের ১৪ মে রাতে কাজ শেষে মা মাহমুদা বেগম ও মেয়ে দুলালী বেগম একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জের চক শিবপুর গ্রামের আলেক উদ্দিনের বাড়ির কাছে আগে থেকে ওত পেতে থাকা বিরাজ আলীসহ আরও দুই থেকে তিনজন তাঁদের পথরোধ করেন।
১ ঘণ্টা আগে