
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জামায়াত তো ওদের সহোদর ভাই, ওরাইতো বলে বিএনপি আর জামায়াত একই বৃন্তে দুটি ফুল। এটা ওদেরই বক্তব্য। এই তারুণ্যের সমাবেশে ছদ্ম বরণে জামায়াত–শিবিরও ছিল। তবে মূল দায়টা বিএনপি নেতাদের।’
আজ রোববার চট্টগ্রাম মহানগরীর জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ইতিহাস-ঐতিহ্যের ছবি ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জামালখান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুক্তি আন্দোলনের নেতাদের ছবি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যারা তাদের নেতা, যারা তরুণদের এ ধরনের নৈরাজ্য শিক্ষা দিচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে তারা দায় এড়াতে পারেন না। তাদেরও অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, ইতিহাস–ঐতিহ্যের ছবি ভাঙে, আমাদের মুক্তি আন্দোলনের পুরোধাদের ছবির অবমাননা করে, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ছবি ও ম্যুরাল ভাঙে, তারা তো দেশটাই ভেঙে দেবে। তাদের হাতে তো কখনো দেশ নিরাপদ হতে পারে না। এরা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
৪২ মিনিট আগে
আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান এক ডলারের নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে নেমে সাথী আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। দিনভর অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে