বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়। আজ শনিবার (১০ জুন) সকালে বন্দরের হাড়বাড়িয়ায় ভিড়েছে জাহাজটি। এর পরই জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার বা কোস্টার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে। এর আগে ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি।
বিদেশি জাহাজ ‘জে হ্যায়’-এর স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।
এদিকে কয়লাসংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন (শুক্রবার) বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভেড়ে কয়লাবাহী জাহাজ এমভি জে হ্যায়।
এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন এবং ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।
বিদ্যুৎ সম্পর্কিত আরও খবর পড়ুন:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে উপজেলা মডেল মসজিদের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে ইউএনও ও সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে ৬০ হাজার টাকার চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যাংক কর্মকর্তার সতর্কতায় জালিয়াতি ধরা পড়ে এবং টাকা উত্তোলন বন্ধ করা হয়।
১১ মিনিট আগে
রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) জাহাঙ্গীর হোসেনের ওপর
২৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধ মেটফরমিন ও গ্লাইক্লাজাইডের মজুত শেষ হয়ে যাওয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে আসা নিম্ন আয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ওষুধ সংগ্রহ করতে দেড় থেকে দুই
৩৪ মিনিট আগে