বিদ্যুৎ

বিদ্যুৎ খাত জনগণের মালিকানায় নেওয়ার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর
দেশের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খাতকে ব্যক্তিমালিকানা থেকে জনগণের মালিকানায় নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। এ জন্য জ্বালানি রূপান্তরে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং দেশের সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

আদানির একটি ইউনিট বন্ধ থাকছে ২৫ দিন, লোডশেডিং কি বাড়বে
ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে...

পশ্চিমবঙ্গে ২৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, ২৫ বছরের চুক্তি
পশ্চিমবঙ্গে ২৫ বছরের জন্য ২ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের কার্যাদেশ পেয়েছে আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি এনার্জি সলিউশনস লিমিটেড। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কাছ থেকে এ কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ
ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (এসইউএমপি) বা মেগা জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিক্ষোভের মধ্যেই দুই দিনের সফরে রাজ্যটিতে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।












