ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে কোনো রকমে হার এড়িয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচে সাইফ হাসান-আফিফ হোসেনরা ছিলেন টি-টোয়েন্টি মেজাজে। প্রথম ইনিংসে ৭১ বলে ৯৫ রানের মারকাটারি ইনিংস খেলেন সাইফ। আফিফের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪৫ রান। ব্যক্তিগত কিছু ঝলক দেখা গেলেও আদতে দল হিসেবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। ফলোঅনে পড়ার পর বৃষ্টি বন্ধুত্বের হাত বাড়িয়ে না দিলেও হেরে ম্যাচটা স্বাগতিকদের শেষ করা লাগত।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স শিষ্যদের কাছ থেকে এমন মারকাটারি ব্যাটিং দেখতে চান না। আগামীকাল দ্বিতীয় চার দিনের ম্যাচের আগে আজ সিলেটে সিডন্স সাংবাদিকদের বলেছেন, ‘সবাই সম্প্রতি অনেক সাদা বলের ক্রিকেট খেলেছে, এ জন্য এখানে নেমেও তারা অনেক বেশি শট খেলেছে। ব্যাটাররা অতিরিক্ত শট খেলেছে, বোলাররা ঠিক জায়গায় খুব বেশি বল রাখতে পারেনি। যদিও পেস বোলাররা কিছুটা ভালো করেছে। সাদা বলের ক্রিকেট খেলে মাত্র দুই দিনের অনুশীলনের পর নামা খুব কঠিন।’
লাল বলের ক্রিকেটে দ্রুত রানের চেয়ে ব্যাটারদের উইকেট আঁকড়ে পড়ে থাকার পরামর্শ দিয়েছেন সিডন্স। তিনি বলেছেন, ‘আমরা যদি রক্ষণটা আরেকটু ভালো করি, আরেকটু ধৈর্য দেখাতে পারি তাহলে ভালো, আমি এটা দেখতে চাই। আমি চাই না কেউ ঝড় গতির ২০-৩০ রান করুক, ক্যামিও ইনিংস দেখতে চাই না। আমরা চাই ব্যাটাররা দিনভর ব্যাট করবে, পরদিন আবার নামবে।’
তবে প্রথম ম্যাচে মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজাদের পারফরম্যান্সে খুশি সিডন্স। পেসারদের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ দলের এই ব্যাটিং কোচ বলেছেন, ‘আমি পেস বোলারদের নিয়ে খুবই খুশি। তারা ঠিক জায়গায় বল করেছে। দুর্ভাগ্যজনকভাবে তারা উইকেট পায়নি। কিছু এলবিডব্লিউর আবেদন ছিল, যেগুলো পক্ষে যেতে পারত। তবে তারা ব্যাটারদের চাপে রেখেছে, ভালো জায়গায় বল করে গেছে।’

অসলোতে পরশু রাতে নরওয়ে-পর্তুগাল ম্যাচে ক্যামেরার লেন্স হঠাৎ চলে গেল ডাগআউটে।ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগের ম্যাচ দেখছেন ডাগআউটে বসে। ভক্ত-সমর্থকেরা তাঁকে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও সে আশা পূরণ হয়নি। পুরো ৯০ মিনিট ডাগআউটে বসেছিলেন। এমনকি সেই ম্যাচ শেষে তাঁকে নিয়ে হয়েছে অশান্তি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শুরুর আগেই শেষ নাজমুল হোসেন শান্তর। অসুস্থতার কারণে তড়িঘড়ি করে দেশে ফিরতে হলো তাঁকে। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারকে না পাওয়ার আফসোস করছেন সতীর্থ ইয়াসির আলী চৌধুরী রাব্বি। একই সঙ্গে রাব্বি জানিয়েছেন, এখন সামনে এগিয়ে যেতে হবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। আজ অজিরা নামবে ধবলধোলাই এড়াতে। বাংলাদেশে সময় বিকেল ৫টা ৩০ মিনিটে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডে। ম্যাচটা সরাসরি সম্প্রচার করবে ইউরোস্পোর্ট ইন্ডিয়া। এক নজরে দেখে নিন
৩ ঘণ্টা আগে
টাইফুনের মৌসুমে জাপানে চলছে এশিয়ান গেমস। মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট। টানা পরিত্যক্ত হয়ে চলেছে ম্যাচ। নকআউট পর্বের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়।
৩ ঘণ্টা আগে