বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এই ঋণ দেওয়া হবে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।
ঋণ চুক্তির সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন।
পাঁচটি প্রকল্প হলো: রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (আরআইভিইআর), বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি), অ্যাকসেলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেকটিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) এবং সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (এসএমএআরটি)।
এসব প্রকল্পের মধ্যে অভিযোজন ও ঝুঁকি হ্রাসের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট রয়েছে, যা ‘ডেলটা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে প্রথম বড় বিনিয়োগ প্রকল্প। এটি অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতির উন্নয়নে সহায়তা করবে।
দ্বিতীয় প্রকল্প ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবল অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি)। এটি বাংলাদেশে পরিবেশ ব্যবস্থাপনা শক্তিশালী করতে এবং সবুজ বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করতে সহায়তা করবে।
তৃতীয় প্রকল্পটি হলো ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে অ্যাকসেলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেকটিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, যা ঢাকাকে আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বাড়াতে সাহায্য করবে।
চতুর্থ প্রকল্প ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি), যা দেশকে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে সহায়তা করবে।
আর পঞ্চম ও সর্বশেষ প্রকল্প ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (এসএমএআরটি)। এটি ক্ষুদ্র শিল্প খাতকে আরও গতিশীল, কম দূষণকারী, দক্ষ ও জলবায়ু সহনশীল প্রবৃদ্ধির খাতে রূপান্তরে সহায়তা করবে।

এ দুই মামলায় জামিন বহাল থাকায় সেলিনা হায়াৎ আইভীর কারাগার থেকে মুক্তি পেতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, এর আগে ১০টি মামলায় আইভীর জামিন বহাল রয়েছে আপিল বিভাগে।
১৭ মিনিট আগে
যে নির্বাচন হয়ে গেল তার অভিজ্ঞতার আলোকে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন ইউএন উইমেন প্রতিনিধিরা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চেয়েছেন। কীভাবে বাড়ানো যায় সেটা বলেছেন। ‘আমরা বলেছি ৭ জন নারী সংসদ সদস্য আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী আরও ছিল।
২২ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
হামের টিকা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ও তাঁর সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
৪ ঘণ্টা আগে