
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনে তা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছেন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। আজ রোববার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, যে নির্বাচন হয়ে গেল তার অভিজ্ঞতার আলোকে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন ইউএন উইমেন প্রতিনিধিরা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চেয়েছেন। কীভাবে বাড়ানো যায় সেটা বলেছেন। তিনি বলেন, ‘আমরা বলেছি ৭ জন নারী সংসদ সদস্য আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী আরও ছিল। এখন তাদেরতো নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে।’
সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা জানিয়েছি যে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত ৫০ জনসহ মোট ৩৫৭ জন আছে। স্থানীয় নির্বাচনে এটা আরও বাড়বে।’
ভোটার সংখ্যার মধ্যে নারী-পুরুষের পার্থক্য কমিয়ে আনার বিষয় উল্লেখ করে ইসি সচিব আরও বলেন, ‘ভোটার তালিকায় নারী-পুরুষের গ্যাপ ৩ মিলিয়ন ছিল। সেটি কমিয়ে ১ দশমিক ৮ মিলিয়নে আনা হয়েছে। এটা আরও কমানোর জন্য চেষ্টা করছি। এ ছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি বলে জানিয়েছি।’
এ সময় ইউএন উইমেনের পক্ষ থেকে কোনো পরামর্শ ছিল কি না, এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘তারা (ইউএন উইমেন) আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।’
বৈঠকে ইসির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
ইউএন উইমেনের পক্ষে উপস্থিত ছিলেন–অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টিন আরব, রিপ্রেজেনটেটিভ (প্রতিনিধি) গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেনটেটিভ নবনীতা সিনহা ও ইউনিট ম্যানেজার তপাটি সাহা।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ৩-৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় বাংলাদেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে...
১২ ঘণ্টা আগে
কৃত্রিম সার-সংকট সৃষ্টি করে কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সেলিম খান। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে...
১৩ ঘণ্টা আগে