
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনাম, এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করতে কাজ করছে। এর অংশ হিসেবেই বিমানবন্দরের যাত্রীদের জন্য আধুনিক ডিজিটাল সেবা চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগির তৃতীয় টার্মিনাল উদ্বোধনও সম্ভব হবে।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন এই ওয়াই-ফাই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তিনি এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এ ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল ও কার পার্কিং এলাকা। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।
এই সেবা নিশ্চিত করতে ২৫০টি অ্যাকসেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেব্ল এবং ৩৭টি অ্যাকসেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাকসেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। পুরো নেটওয়ার্কটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হবে।
গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে সেবা চালুর পর থেকে প্রায় ২০ হাজার যাত্রী এটি ব্যবহার করেছেন। এ সময় মোট ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আইনমন্ত্রী বলেন, যেভাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিকভাবে দেখা হচ্ছে, আমরাও বিষয়টিকে একইভাবে দেখছি। এটি মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী ও মিয়ানমারের মানুষ।
২৬ মিনিট আগে
এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬-এ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে বিমানবাহিনীর ৮ জন এবং বেবিচকের ৬ জন রয়েছেন। আগামী ২৭ সপ্তাহ তাঁরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ ট্রানজিটের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে।
৩ ঘণ্টা আগে
সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ ঘণ্টা আগে