সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই। গতকাল সোমবার দুপুরে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। স্থানীয় হাটে-বাজারে দরাজ কণ্ঠে গাওয়া তার গান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সুমন অসুস্থ ছিল। রোগ নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে গাইত সে। গতকাল দুপুরে তার খিঁচুনি শুরু হয়। এরপর স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।’
সুমনের বাবা আল-আমিন শেখ জানান, ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল সুমন। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে তার উন্নত চিকিৎসা করানো হয়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর বয়স থেকেই গানের নেশা শুরু হয় সুমনের। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দুই হাতে দুটি কয়েন দিলে টেবিল অথবা চেয়ারে বাজিয়েই খোলা গলায় গান ধরত সে। আর মুগ্ধ হয়ে শুনত মানুষ। এভাবেই প্রতিদিন হাট-বাজারে ঘুরে ঘুরে গাইতো সে। যদিও গান নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না তার। কিন্তু তার এই গান ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো দেশে। তাকে নিয়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
খোকশাবাড়ী ইউপির সদস্য সেরাজুল ইসলাম বলেন, ‘সুমনের নেশা ছিল গান গাওয়া। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেত, তা দিয়ে দরিদ্র বাবার সংসারে কিছুটা সহযোগিতা হতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নওগাঁর বদলগাছি উপজেলায় এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে এবং কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলে ফেলে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসিকতায় তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
১১ মিনিট আগে
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, বই না পড়ে কেউ স্মরণীয় ও বরণীয় হতে পারে না। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। তিনি বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত...
১৪ মিনিট আগে
শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এ সময় নিহত পরিচ্ছন্ন কর্মীর বাসায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির।
২৬ মিনিট আগে
বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জাহিদ হাওলাদার নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে মহাসড়কের খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২৮ মিনিট আগে