আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলগুলোর জার্সিতে প্রায়ই দেখা যায় বেটিং কোম্পানির লোগো। যে কারণে ক্রিকেটারদের বিপাকে পড়তে হয় প্রায়ই। ক্রিকেটার ও দলগুলোকে এমন দুশ্চিন্তা থেকে মুক্ত করতে এক ‘বিশেষ নিয়ম’ চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসির এই বিশেষ নিয়মের কথা জানিয়েছে অন্যতম জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস।’ ‘দ্য টাইমসের’ খবরে বলা হয়েছে, আইসিসি ইভেন্টে বেটিং কোম্পানির প্রচারণা চালানো যাবে না। তবে দলগুলো দ্বিপক্ষীয় সিরিজে তাদের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে।
বেটিং কোম্পানির প্রচারণায় জড়িয়ে কদিন আগে আলোচনায় এসেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ৩১ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর পর বেটিং কোম্পানি ২২ বেট ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ম্যাককালামকে। নিজেকে এই কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার। বিজ্ঞাপনটি নিয়ে অভিযোগ ওঠার পর গুগল নিউজিল্যান্ড থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। এরপর ২২ বেট কোম্পানির বিজ্ঞাপনের বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এখন আছেন চাকরি হারানোর শঙ্কায়। গত বছরের মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেন ম্যাককালাম।

তবে তাতে কোনো আফসোস নেই ফরাসিদের। এমবাপ্পের এক গোলই যথেষ্ট ছিল। কঠিন লড়াইয়ে প্যারাগুয়ের প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা আরেকটি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এখন তাদের সামনে অপেক্ষা করছে মরক্কো।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের সমর্থক হলে এই পরিসংখ্যান আপনার অজানা থাকার কথা নয়। তাই ম্যাচের আগে মনের কোথাও না কোথাও একটু শঙ্কা থাকতেই পারে। তবে আপনার মনে যা-ই থাকুক, নিশ্চয় চাইবেন, মাঠে নামার সময় নেইমার-ভিনিসিয়ুসদের মনে যেন নরওয়েকে কখনো হারাতে না পারার সেই পুরোনো দুঃস্মৃতি একবারের জন্যও ফিরে না আসে।
৫ ঘণ্টা আগে
মায়ামির রাতটা শেষ হয়েছিল আর্জেন্টিনার উল্লাসে। গ্যালারিজুড়ে তখন আকাশি-সাদা পতাকার ঢেউ, মেসির নামধ্বনি আর শেষ ষোলো নিশ্চিত করার আনন্দ। কিন্তু মাঠের এক কোণে অন্য এক দৃশ্য ফুটে উঠছিল। চোখে জল নিয়ে মাটিতে বসে ছিলেন কেপ ভার্দের ফুটবলাররা।
৫ ঘণ্টা আগে
ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। ব্রাজিলকে হারাতে পারলে সেটিকে কি এই বিশ্বকাপের বড় অঘটন বলা হবে? কোনো রাখঢাক না রেখেই উত্তর দিয়েছেন নরওয়ের কোচ, ‘হ্যাঁ, আমারও মনে হয়, সেটি একটি চমকই হবে।’
৬ ঘণ্টা আগে