ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।
বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।
বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদির নকশা সাধারণত মিনিমাল হয়। সমসাময়িক ও প্রাচীন—দুই ধরনের মোটিফই থাকে তাতে। অর্নামেন্টাল, জ্যামিতিক, পদ্ম, ম্যান্ডেলা, লতা, বিন্দু, লেইস ইত্যাদি নজরে পড়ে বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদিতে।
বোহিমিয়ান নকশার মেহেদি পশ্চিমা বা দেশীয়—উভয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এক হাতে বা দুই হাতেই করা যায় এসব নকশা। তবে এই নকশাগুলো হাতের ওপরের দিকেই ভালো লাগে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হাতের তালুতে বৃত্ত
এককথায় জঞ্জালমুক্ত মেহেদির নকশা এটি। একই সঙ্গে দেখতেও ভালো লাগে। হাতের তালুতে আঁকা বৃত্তের মাঝখানে ফুলের মোটিফ এবং বাইরে চারধারে পাতার নকশা। কবজিতে লাইনিং থাকতে পারে। সঙ্গে আঙুলে হালকা নকশা থাকে।
গয়নায় অনুপ্রেরণা
হাতে গয়না পরতে যাঁরা ভালোবাসেন, তাঁরা হাত পাঞ্জার আদলে হাতের ওপরের পিঠে মেহেদির নকশা করতে পারেন। অনেকে ব্রেসলেট, বাজু ও আংটির নকশাও করেন। মিনিমাল নকশার মধ্য়ে এগুলো একধরনের অভিজাত রুচিরও সন্নিবেশ ঘটায়।
ত্রিভুজাকৃতির নকশা
যাঁরা ডিসস্ট্রেসড জিনস ও ট্রেন্ডি টপস পরে ঘুরে বেড়াবেন ঈদের দিন, তাঁরা অনায়াসে হাতের ওপর পিঠে ত্রিভুজাকৃতির নকশা এঁকে নিতে পারেন। এ ধরনের নকশা আঁকাও সহজ, একই সঙ্গে ট্রেন্ডিও।
অন্যান্য
এখন লেইসের নকশায় অনেকে হাতে মেহেদি পরেন। সাধারণত হোয়াইট মেহেদি বা সাদা মেহেদিতে এ ধরনের নকশা প্রচলিত বহির্বিশ্বে। একটু তামাটে রঙা ত্বকে সাদা রঙের মেহেদিতে আঁকা লেইস নকশা বেশ জনপ্রিয়। হাতে ছাড়াও পায়ে এই নকশা করেন অনেকে। তবে মেহেদিপাতা থেকে তৈরি মেহেদি দিয়েও এই নকশা হাতে করলে ভালো লাগে দেখতে। হাতে ছাড়াও অনেকে ঘাড়ে, পায়ের গোড়ালির ওপরে, কোমরে, কাঁধে মেহেদি দিয়ে ট্যাটুর মতো নকশা আঁকেন। ইদানীং ট্রেন্ড সেটাররা এ ধরনের মেহেদি দিয়ে আঁকা ট্য়াটুর দিকেই ঝুঁকছেন।
মেকআপ ও মেহেদি: শোভন মেকওভার

প্রেমের সম্পর্কে আসা মানেই যেন সম্পর্কের রং চেনার এক নিরন্তর খেলা। সম্পর্কের নীল আকাশে যেমন কখনো কখনো লাল সতর্কবার্তা থমকে দাঁড়ানোর ইঙ্গিত দেয়, তেমনি কিছু ক্ষেত্রে ভেসে ওঠে হলুদ সংকেত বা ‘ইয়েলো ফ্ল্যাগ’। ট্রাফিক লাইটের হলুদ আলো মানেই গাড়ি থামিয়ে একটু থামা, দেখা এবং ভাবা। সম্পর্কের ক্ষেত্রেও ইয়েলো
৫ ঘণ্টা আগে
মানুষের জীবনের পথে হাঁটা সব সময় একরকম হয় না। আলো আর ছায়ার মতো সুখ আর দুঃখ, সংশয় আর আত্মবিশ্বাস হাত ধরাধরি করে চলে। কখনো কোনো এক হঠাৎ আড্ডায়, বাসে কিংবা অপরিচিত মানুষের মাঝে দাঁড়িয়ে বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কোনো একটি খামতি দেখে কিংবা অতীতের কারও বিষাক্ত মন্তব্যের
৭ ঘণ্টা আগে
বাড়ি কিংবা চেনা পরিবেশের বাইরে যেতে না চাওয়া বা মানুষের সঙ্গে না মেশার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। বাড়িতে মেহমান এলে বা কোনো সামাজিক অনুষ্ঠানে শিশু-কিশোরেরা ঘরে লুকিয়ে থাকে কিংবা কোনো কাজে ব্যস্ত থাকার বাহানা করে সামনে আসতে চায় না। এমন ঘরকুনো স্বভাব দেখলে পরিবারের বড়রা প্রায়ই মন খারাপ করেন কিংবা
৮ ঘণ্টা আগে
কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা হিসেবে শুধু নয়, সারা টেন্ডুলকার প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতির কারণে। ব্যক্তিগত জীবনের ঝলকের মাধ্যমে তিনি ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় তরুণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর সম্পর্ক এবং ভব
১০ ঘণ্টা আগে