সবশেষ ঝুঁকিপূর্ণ তালিকায় ঢাকায় ভবন আছে ১ হাজার ৫১১টি; যেগুলোর মধ্যে মার্কেট, হোটেল, রেস্তোরাঁ ও আবাসিক ভবন রয়েছে। আর চলতি বছরের হালনাগাদ তালিকায় রাজধানীর ৫৮টি মার্কেট ও শপিং মল ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে ৯টি মার্কেট অতি ঝুঁকিপূর্ণ। মাঝারি ঝুঁকিপূর্ণ ১৪টি এবং ঝুঁকিতে আছে ৩৫টি।
আজ রোববার দুপুরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মার্কেট-শপিং মলে অগ্নিঝুঁকি নিরসন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি হয়। মার্কেটের খালি স্থানে দোকান করা হয়, মালামাল রাখা হয়। নিয়মের কোনো তোয়াক্কা করা হয় না। মালিক ও ভবন কর্তৃপক্ষ কারও কথা শোনে না বলেই আগুন লাগলে তা নেভাতে কষ্ট হয়ে যায়।’
এই কর্মকর্তা বলেন, ‘আমরা মার্কেটগুলোতে যাই, পরিদর্শন করে চিঠিও দিই। স্বাক্ষর নিয়ে আসি। রাজধানীর কোন কোন মার্কেট ঝুঁকিতে আছে, সেগুলো আমরা লিস্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিই।’
তাজুল ইসলাম বলেন, মার্কেটের ভেতরে নিয়মনীতি না মেনে থাকা এবং পণ্য মজুত করার কারণে আগুন লেগে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে।
বঙ্গবাজারে তদন্ত করে নাশকতার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হলে পরিপূর্ণ রিপোর্ট সংবাদমাধ্যমে জানানো হবে।
সংবাদ সম্মেলনে দেশের শপিং মল ও মার্কেটগুলোতে সারা রাত নিজস্ব লোক মোতায়েন করতে বলেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে আমরা বলতে চাই, আপনারা মার্কেটের বিভিন্ন পয়েন্টে সারা রাত নিজস্ব লোক নিয়োগ দিন। এতে করে যে শুধু নাশকতা রোধ করা যাবে তা নয়, বর্তমানে দেশের তাপমাত্রা বেশি, যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্কেটের কোনো দাহ্য পদার্থে আগুন লাগে, তারা প্রাথমিকভাবে আগুন নেভাতে কাজ করবে।’
এ ছাড়া তিনি দেশের মার্কেটগুলোতে রাতে ধূমপান না করা, রান্না না করার নির্দেশনা দিয়েছেন।

দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
২২ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর প্রথমবার ১৩ জুলাই বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের পাশাপাশি বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন পূর্ণাঙ্গ ও তিনটি ইউনিয়নের আংশিক এলাকা সিটিতে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে সঙ্গে এই অঞ্চলের বাসিন্দাদের কোনো প্রকার আপত্তি বা পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ...
৩৮ মিনিট আগে
জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে থানচি উপজেলার নাফাখুম ও রেমাক্রীতে আটকে পড়া পর্যটকেরা নিরাপদে সদরে ফিরলেও রুমা উপজেলার কেওক্রাডংয়ে অর্ধশতাধিক পর্যটক আটকা পড়েছেন।
৪৪ মিনিট আগে