চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল আনুষ্ঠানিক সফরে জাপানে অবস্থান করবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপান সফরে যাচ্ছেন শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়, ফুমিও কিশিদার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। জাপানে ফুমিও কিশিদার সঙ্গে নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এ ছাড়া বেশ কয়েকটি ব্যবসায়িক সম্মেলনেও অংশ নেবেন তিনি। দেশটির শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ সম্মাননা তুলে দেবেন। সফরে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও জাপান দুই দেশই আশা করছে, এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটা হবে শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। ১৯৯৭ সালের জুলাই মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে তিনি জাপানে এসেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ৩-৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় বাংলাদেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে...
৬ ঘণ্টা আগে
কৃত্রিম সার-সংকট সৃষ্টি করে কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সেলিম খান। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে...
৭ ঘণ্টা আগে