
র্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। র্যাব তাঁকে আটকের একদিন পর রাজশাহীর রাজপাড়া থানায় এ মামলা হয়। গত ২৩ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হক।
আগের দিন ২২ মার্চ রাত সাড়ে ৯টায় জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে র্যাব। ২৪ মার্চ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘এনামুল হক মামলার এজাহারে এই অভিযোগ এনেছেন যে, জেসমিন তাঁর নামে ফেসবুকে একটি আইডি খুলেছিলেন। সেই আইডি দিয়ে তিনি প্রতারণা করছিলেন। জেসমিনের নাম উল্লেখ করেই মামলাটি করা হয়।’
এনামুল হক কীভাবে নিশ্চিত হলেন যে জেসমিনই ভুয়া আইডি খুলেছিলেন, এমন প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের কোনো অনুসন্ধান নেই। র্যাব হয়তো তদন্ত করছিল, তারা বলতে পারে।’
জেসমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল কি না জানতে চাইলে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘আমরা তো আসামি পাইনি। র্যাব নিয়ে এসে হাসপাতালে রেখেছিল। আমাদের তো দেয়নি। তাই গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলার মাধ্যমেই। আলাদা কোনো মামলা হয়নি।’
আরও খবর পড়ুন:

একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
৬ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১৯ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২৩ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২৩ দিন আগে